বিজ্ঞাপন:
 
সংবাদ শিরোনাম:
আ.লীগ নেতার বিরুদ্ধে অসহায় পরিবারের জমি দখলের অভিযোগে, সংবাদ সম্মেলন ‎ বার কাউন্সিল ভাইভা পরীক্ষায় শিবরাম স্কুলের প্রধান শিক্ষক লতা উত্তীর্ণ বারবার ফেলের তালিকায় আমি, তবুও বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ আইনজীবীদের অভিনন্দন কেন্দ্রীয় শহীদ মিনারে এলোপাতাড়ি গুলিতে ‘কন্টেন্ট ক্রিয়েটর’ আহত পঞ্চগড়ে ভাইরাল পকেটমার কাণ্ডে প্রধান অভিযুক্ত গ্রেফতার, টাকা উদ্ধার ৫ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার মির্জা আব্বাসকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি চাঁদপুরে গ্যাস লিকেজের আগুন, পুড়ল পুলিশের গাড়ি ও অটোরিকশা ভাড়া বাসা থেকে জাবি ছাত্রীর মরদেহ উদ্ধার ভারত থেকে এলো ১৬ টন চাল
লালমনিরহাটে বিদ্যালয়ের কক্ষ থেকে দপ্তরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

লালমনিরহাটে বিদ্যালয়ের কক্ষ থেকে দপ্তরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের সদর উপজেলার হাড়িভাংগা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সাইফুল ইসলাম (৩৮) নামে এক দপ্তরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (৭ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে বিদ্যালয়ের একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা লায়লা সিদ্দিকা জানান, সকালে স্কুলে এসে তিনি প্রথমে সাইফুলের ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে তাৎক্ষণিকভাবে বিষয়টি পুলিশকে জানানো হয়।

সাইফুলের ভাই বকুল বলেন, “আমরা কিছুই জানতাম না। তার সঙ্গে কোনো পারিবারিক দ্বন্দ্ব ছিল না।”

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছায়া বেগম জানান, “পরশুদিন তাকে হাসিখুশি দেখেছিলাম। পরদিন ফোন করেছিলাম, সে ধরেনি। এরপর আর কোনো কথা হয়নি। মাঝখানে স্কুলও বন্ধ ছিল। তার ১০ লাখ টাকার একটি ঋণ ছিল, তবে তা শোধ হয়ে গেছে। কেন এমন হলো, বুঝতে পারছি না।”

এ বিষয়ে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুন্নবী মিয়া জানান, “মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। আমরা তার মরদেহ ফাঁস থেকে নামিয়েছি। জিহ্বায় কামড়ের চিহ্ন রয়েছে এবং সে নাইলনের রশি দিয়ে গলায় ফাঁস দিয়েছে। পুরো বিষয়টি তদন্ত করে জানা যাবে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।”


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com