বিজ্ঞাপন:
 
সংবাদ শিরোনাম:
চরফ্যাশনে মাদক ও চাঁদাবাজি চক্রের বিরুদ্ধে পুলিশের অভিযান, গ্রেফতার ৩ লালমনিরহাটে ১০ দিনের নবজাতক বাড়ির উঠান থেকে উদ্ধার,এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য সংসদ নির্বাচনের তফশিল ঘোষণা; ভোটগ্রহণ ১২ ফেব্রুয়ারি চোরকে চিনে ফেলায় র‌্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বর্ণালঙ্কার লুট প্রকাশিত সংবাদের প্রতিবাদ সীমান্তে ১৫ বিজিবি’র চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ মিসরে কোরআন প্রতিযোগিতায় ৭০টি দেশের মধ্যে প্রথম বাংলাদেশের হাফেজ আনাস পঞ্চগড়ে জনবল কাঠামো নীতিমালা অন্তর্ভুক্ত করে এমপিও’র দাবিতে মানববন্ধন দাঁড়িপাল্লায় ভোট দিলে এদেশে আর কখনো ফ্যাসিবাদের জন্ম হবে না: ড. মাসুদ ৩৫ ফুটের গর্তে পড়া ২ বছরের শিশুটি ১০ ঘণ্টায়ও উদ্ধার হয়নি
‘মরিনাই রে ভাই’ আমি আছি: মাহিয়া মাহি

‘মরিনাই রে ভাই’ আমি আছি: মাহিয়া মাহি

বিনোদন ডেস্ক: বছরখানেক আগে শেষবারের মতো বড় পর্দায় দেখা যায় অভিনেত্রী মাহিয়া মাহিকে। বলা যায়, খুব সহজে এখন ধরা দেন না; একরকম গুটিয়েই রেখেছেন নিজেকে। তবে ফেসবুকে সরব থাকার কারণে সিনেমায় অভিনয় না করেও আলোচনায় ছিলেন মাহি।

সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পাড়ি জমান মাহি। এরইমধ্যে হঠাৎ করে মাহির একটি সংবাদ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সম্প্রতি ‘বাংলাদেশী অভিনেত্রী মাহিয়া মাহির ঝুলন্ত মরদেহ উদ্ধার’ শীর্ষক দাবিতে কিছু পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার হয়েছে।

বিষয়টি মাহিয়া মাহির নজরে আসতেই যুক্তরাষ্ট্র থেকে নিজের ফেসবুক আইডিতে রোববার মধ্যরাতে পোস্ট দিয়েছেন। তাতে তিনি লিখেছেন, ‘আমি আছি, মরিনাই রে ভাই।’

সিনেমায় অভিনয়ের পাশাপাশি একটা সময় আওয়ামী লীগের রাজনীতিতেও জড়িয়ে পড়েন এই মাহি। অংশ নেন জাতীয় সংসদ নির্বাচনে। শেষ পর্যন্ত নির্বাচনে হেরে সিনেমায় আবার নিয়মিত হতে চেয়েছিলেন। কিন্তু তাকে নতুন কোনো সিনেমায় দেখা যায়নি।

২০১২ সালে ‘ভালোবাসার রঙ’ দিয়ে ঢালিউডে অভিষেক ঘটে মাহিয়া মাহির। প্রথম সিনেমায় নিজের দিকে আলো টেনে নেন। একের পর এক সাফল্য আসতে থাকে। বাংলাদেশের পাশাপাশি ভারতীয় নায়কদের বিপরীতেও অভিনয়ে দেখা যায় তাকে। কিন্তু বছর দুয়েক ধরে নতুন কোনো সিনেমায় নেই তিনি।

সর্বশেষ ‘রাজকুমার’ ছবিতে তাকে দেখা গেলেও তা ছিল অতিথি চরিত্রের। অল্প সময়ের সেই উপস্থিতি তাকে আলোচনায় আনতে পারেনি। তার আগে অবশ্য ‘বুবুজান’ ছবির কেন্দ্রীয় চরিত্রের অভিনেত্রী ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com