বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
‎লালমনিরহাটে Bangla QR প্রচলনে ডিজিটাল পেমেন্ট সম্প্রসারণ ক্যাম্পেইন দুই মাদক কারবারিকে তাবলিগে পাঠিয়ে সুযোগ দিলেন ওসি লালমনিরহাটে তিন শতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় ও সামাজিক সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত এককালীন ২০ লাখ, মাসে ২ লাখ টাকা চাঁদা দাবি, কৃষকদল নেতা গ্রেপ্তার সন্ত্রাসবিরোধী মিছিলে অসুস্থ হয়ে যুবদল নেতার মৃত্যু লালমনিরহাটের মহিষখোচাঁয়  ৫৯১ মুস্তাহিক পরিবারের মাঝে, যাকাত তহবিল হস্তান্তর পরিকল্পিত সন্ত্রাসে দেশ অস্থিতিশীলের ষড়যন্ত্র, সুন্দরগঞ্জে বিএনপির বিক্ষোভ নিখোঁজের ৪৮ ঘণ্টা পর ঝোপ থেকে ৭ বছরের ছাত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই
স্ত্রী তালাক দেওয়ায় এক মণ দুধ দিয়ে গোসল করলেন যুবক

স্ত্রী তালাক দেওয়ায় এক মণ দুধ দিয়ে গোসল করলেন যুবক

অনলাইন ডেস্ক: নাটোরে স্ত্রী তালাক দেওয়ায় প্রায় এক মণ দুধ দিয়ে গোসল করেছেন শাকিল মন্ডল নামে এক চা দোকানি। আজ রোববার দুপুরে নলডাঙ্গা উপজেলার মাধনগরে এ ঘটনা ঘটে।

শাকিলের এমন ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। শাকিল মন্ডল উপজেলার পূর্ব মাধনগর গ্রামের মৃত আলাল মন্ডলের ছেলে ও মাধনগর বাজারের একজন চা দোকানি।

শাকিলের পরিবারের সদস্য ও স্থানীয়রা জানায়, প্রায় ১৪ বছর আগে শাকিল মন্ডল ভালোবেসে একই এলাকার আঙ্গুরী নামের এক তরুণীকে বিয়ে করেন। বিয়ের পর কিছুদিন ভালোই চলছিল তাদের সংসার জীবন। কিন্তু কিছুদিন পর থেকেই স্ত্রী আঙ্গুরী ও শাশুড়ি দুজনে মিলে শাকিলের সাথে খারাপ ব্যবহার করতে শুরু করে।

মাঝে মাঝেই শাশুড়ির কথায় শারীরিক ও মানসিক নির্যাতন করত স্ত্রী। এ নিয়ে চরম বিপদে ছিল শাকিল। একপর্যায়ে শাশুড়ির কথায় অত্যাচার বাড়িয়ে দেয় স্ত্রী আঙ্গুরী। তবুও এতদিনের সংসার নষ্ট করতে চায়নি শাকিল। কিন্তু কয়েক বছর ধরে স্ত্রীর অত্যাচার ও অশান্তির মাত্রা বেড়ে যায়। এখন আঙ্গুরী শাকিলকে নিজে থেকেই তালাক দিয়েছে। তাদের দুজনের তালাক হওয়ায় শাকিল নিজেকে মুক্ত মনে করে দুধ দিয়ে গোসল করেছে।

এ বিষয়ে শাকিল মন্ডল জানান, সে আঙ্গুরিকে ভালোবেসেই বিয়ে করেছিল। সংসার করছিল অনেক স্বপ্ন নিয়ে। কখনো ভাবেনি তার স্ত্রী তাকে ছেড়ে দেবে। কিন্তু হঠাৎ করেই গত ১ জুন স্ত্রী তাকে ডিভোর্স দেয়।

শাকিল বলেন, ‘আপনারা বিয়ে করার আগে অবশ্যই পাত্রীর মায়ের সম্পর্কে খোঁজ-খবর নিয়ে বিয়ে করবেন।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com