বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
পঞ্চগড় পৌরসভায় সৌরবাতি স্থাপনে দুর্নীতির প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক শিশুকে ধ-র্ষণচেষ্টা: ইমাম বললেন, শয়-তানের ধোঁ-কায় পড়ে এটা করেছি কারাগারে বসেই এসএসসি পরীক্ষা দিল এক শিক্ষার্থী সিজারের তিন দিন পরই এসএসসি পরীক্ষার হলে কুড়িগ্রামের হাওয়া আ.লীগকে সরাতে ১৬ বছর লেগেছে, আপনাদের সরাতে ১৬ দিনও লাগবে না: এটিএম আজহার বুড়িমারী স্থলবন্দরে চার দিন আমদানি-রফতানি বন্ধ  কুমিল্লা লাকসামে সিনথিয়া আক্তার নামে স্কুলছাএী আত্মহত্যা করেছেন গাইবান্ধায় এসকেএস স্কুল এন্ড কলেজে মাদকবিরোধী সচেতনতায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত লালমনিরহাটে সুমন হত্যার প্রতিবা’দে ফুঁস’ছে এলাকাবাসী, খু’নিদের ফাঁ’সির দাবিতে মানববন্ধন ‎ পঞ্চগড়ে আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য আটক, দেশীয় অস্ত্র ও মাইক্রোবাস জব্দ
কৃষক দল নেতা সহ কয়েকজন কে হত্যার চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

কৃষক দল নেতা সহ কয়েকজন কে হত্যার চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাইবান্ধা প্রতিনিধি: ঢাকা উত্তর জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম আহ্বায়ক সাহাবউদ্দিন রাফেলসহ কয়েকজনকে হত্যাচেষ্টার অভিযোগ তুলে গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ জুন) বিকেলে উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের সাহাবউদ্দিন রাফেলের গ্রামের বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন শতাধিক নারী-পুরুষ। লিখিত বক্তব্য পাঠ করেন মহিমাগঞ্জ রাজনৈতিক থানা ছাত্রদলের সদস্যসচিব ঈসমাইল হোসেন।

আরো পড়ুন: গাইবান্ধা রেলওয়ে স্টেশনে স্টেশন মাস্টারকে মারধর: অভিযুক্ত যুবক গ্রেফতার

তিনি অভিযোগ করেন, মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য রবিউল ইসলাম খাজা বিএনপির পরিচয় ব্যবহার করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। বিগত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে কাজ করলেও বর্তমানে বিএনপির রাজনীতিতে সক্রিয় হয়ে একটি সন্ত্রাসী বাহিনী গড়ে তুলেছেন তিনি।

ঈসমাইল হোসেন জানান, গত ঈদের রাতে মহিমাগঞ্জ বাজারে বন্ধুদের সঙ্গে চা পান করছিলেন সাহাবউদ্দিন রাফেল। ওই সময় খাজার নেতৃত্বে সন্ত্রাসীরা অতর্কিতে হামলা চালায়। এতে রাফেলসহ আরও কয়েকজন গুরুতর আহত হন। তাদের বাঁচাতে এগিয়ে এলে রাফেলের স্বজন ও প্রতিবেশীদেরও মারধর করা হয়। আহতদের মধ্যে কয়েকজন এখনো বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এ ঘটনায় ৯ জুন সাহাবউদ্দিন রাফেলের ভাই বাদী হয়ে ১১ জনের নামোল্লেখসহ ১৫-১৬ জনকে আসামি করে গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করেন। তবে ঘটনার এক সপ্তাহ পার হলেও কোনো আসামিকে গ্রেপ্তার করেনি পুলিশ। প্রকাশ্যে আসামিরা চলাফেরা করলেও অদৃশ্য কারণে পুলিশ নীরব ভূমিকা পালন করছে বলে অভিযোগ করেন বক্তারা।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, হামলার সময়কার সিসিটিভি ফুটেজ ও অভিযুক্তদের অতীত কর্মকাণ্ডের আলোকচিত্র সংবাদকর্মীদের সামনে উপস্থাপন করা হয়েছে। অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন, কৃষকদল ঢাকা উত্তরের যুগ্ম আহ্বায়ক সাহাবউদ্দিন রাফেল, গোবিন্দগঞ্জ থানা কৃষকদলের সদস্য বুলবুল আহম্মেদ, মহিমাগঞ্জ থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বাবু মণ্ডল, মহিমাগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শান্ত মণ্ডল, সিনিয়র সহসভাপতি আসাদুল্লাহ আল গালিব প্লাবন প্রমুখ।

প্রবা/আরইসআর


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com