বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
বুড়িচংয়ে হত্যা মামলা তুলে নিতে নারী ও তাঁর স্বামীকে হত্যার হুমকি কুমিল্লা দাউদকান্দিতে ৩৫ কেজি গাঁজা উদ্বার,গ্রেপ্তার-১ সিআইডির জ্যাকেট-ওয়াকিটকি নিয়ে নারী অপহরণের চেষ্টা, গ্রেপ্তার ৭ ১০০ রাকাত নফল নামাজ পড়িয়ে তিন চোরকে ছেড়ে দিলেন এলাকাবাসী হাতীবান্ধায় আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রে’প্তার, কারসহ বিপুল সরঞ্জাম উদ্ধার স্বরাষ্ট্র ছাড়লেন সালাহউদ্দিন, দায়িত্ব পেলেন এলজিআরডির দুপুরে বাল্যবিয়ে বন্ধ করলেন ম্যাজিস্ট্রেট, বিকেলে পালাল কিশোরী খাগড়াছড়িতে ২৪টি গুইসাপসহ নারী আটক বাবার সঙ্গে গোসলে গিয়ে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসাপড়ুয়া শিশুর মৃত্যু সাবেক ছাত্রদল নেতাকে পেটালেন ইউএনও, থামালেন এসিল্যান্ড
গাইবান্ধা রেলওয়ে স্টেশনে স্টেশন মাস্টারকে মারধর: অভিযুক্ত যুবক গ্রেফতার

গাইবান্ধা রেলওয়ে স্টেশনে স্টেশন মাস্টারকে মারধর: অভিযুক্ত যুবক গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আবুল কাশেমকে লাঞ্ছনার ঘটনায় অভিযুক্ত আনোয়ারুল হক নামে এক যুবককে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ। তিনি কুড়িগ্রাম সদর উপজেলার মোহাম্মদ আলীর ছেলে।

শনিবার (১৪ জুন) দুপুরে ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের মধ্যে দ্বন্দ্ব মেটাতে গেলে স্টেশন মাস্টার আবুল কাশেমকে প্রকাশ্যে উলঙ্গ করে মারধর করেন এক যুবক।

আরো পড়ুন: স্টেশন মাস্টারকে মারধর, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়

ঘটনাটি স্টেশন এলাকায় উপস্থিত পুলিশ সদস্যদের সামনেই ঘটলেও তখন কেউ অভিযুক্তকে থামাতে এগিয়ে আসেননি। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় ওঠে।

বিষয়টি নিশ্চিত করেছেন বোনারপাড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম তালুকদার। তিনি বলেন, “ঘটনার পর অভিযুক্ত আনোয়ারুল হককে বগুড়া-সান্তাহার রুটে চলন্ত লালমনি এক্সপ্রেস ট্রেন থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।”

স্থানীয়রা জানান, একজন সরকারি কর্মকর্তার সঙ্গে এ ধরনের আচরণ অপ্রত্যাশিত ও অগ্রহণযোগ্য। তাঁরা দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com