বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
দেশীয় ফলের বৈচিত্র্যে পঞ্চগড়ে শুরু জাতীয় ফল মেলা ২০২৬ মাইকে ঘোষণা দিয়ে যুবককে পিটিয়ে হত্যা, সড়কে মিলল হাত-পা বাঁধা মরদেহ বিরিয়ানির লোভে ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেপ্তার ২ রেকর্ড টানা ১৪ বার গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে ব্রাজিল হাসপাতালে চিকিৎসকদের ওপর ছাত্রদলের ‘হামলার’ প্রতিবাদ শিবিরের অর্পিত সম্পত্তি কাণ্ডের প্রশ্নে উত্তপ্ত সেই ভাইরাল ভিডিও, বাস্তবে কী ঘটেছিল? ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ একজন হারালেন চোখ, আরেকজনের মাথায় ৫ সেলাই সাংবাদিক হেনস্তার পর সাদুল্লাপুরের সেই এসিল্যান্ডকে পঞ্চগড়ের বোদায় বদলি চট্টগ্রামে গ্রেপ্তারের একদিন পর যুবলীগ নেতার মৃত্যু মসজিদের ভেতর থেকে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার, কক্ষে মিললো চিরকুট
কুমিল্লায় বিএনপি নেতা আটকের পর থানা ঘেরাও নেতা-কর্মীদের

কুমিল্লায় বিএনপি নেতা আটকের পর থানা ঘেরাও নেতা-কর্মীদের

ডেস্ক রিপোর্ট :: কুমিল্লা সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে আটক করেছে পুলিশ। রোববার (৩ মে) দুপুরে নগরীর শাসনগাছা এলাকা থেকে তাকে আটক করে কোতোয়ালি মডেল থানায় নিয়ে যাওয়া হয়। এই আটকের প্রতিবাদে দলীয় নেতা-কর্মীরা থানা ঘেরাও করেন এবং শাসনগাছা আন্তজেলা বাস টার্মিনাল এলাকায় সড়ক অবরোধ করেন।


পুলিশ জানায়, আজ দুপুরে শাসনগাছা এলাকা থেকে রেজাউল কাইয়ুমকে আটক করে পুলিশ হেফাজতে নেয়া হয়। খবরটি ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ নেতা-কর্মীরা জড়ো হয়ে কোতোয়ালি মডেল থানা ঘেরাও করেন।

স্থানীয়রা জানায়, ৫ আগস্টের পটপরিবর্তনের পর শাসনগাছা বাস টার্মিনাল এলাকায় চাঁদাবাজির অভিযোগে রেজাউল কাইয়ুমের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছিল। ধারণা করা হচ্ছে, চাঁদাবাজি সংক্রান্ত কোনো অভিযোগের ভিত্তিতেই তাকে আটক করা হয়ে থাকতে পারে।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম গণমাধ্যমকে বলেন, পুলিশের পক্ষ থেকে আমাদের এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। দলীয়ভাবে আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। পুলিশ ব্রিফিং করার পর আমরা আমাদের পরবর্তী অবস্থান স্পষ্ট করতে পারবো।

আটকের বিষয়ে জানতে চাইলে কোতোয়ালি মডেল থানার একজন কর্মকর্তা জানান, রেজাউল কাইয়ুমকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তবে কোন নির্দিষ্ট মামলায় বা কী কারণে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে পুলিশের কোনো কর্মকর্তা এখনো আনুষ্ঠানিক মন্তব্য করতে রাজি হননি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com