বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার লালমনিরহাটে পুলিশের মতবিনিময় সভা পঞ্চগড়ে রাস্তার পাশের খালে ব্যবসায়ীর মরদেহ, তদন্তে পুলিশ-সিআইডি গাজীপুরে চোরাই গরু উদ্ধার করে বিপাকে কালিয়াকৈর থানা পুলিশ আদর্শ ইসলামিক ক্যাডেট স্কুলের অভিভাবক সমাবেশ, ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী ৯ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু, একই শ্মশানে পাশাপাশি চিতা বকশীগঞ্জে শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে জখমের অভিযোগ! পঞ্চগড় পৌরসভায় ২৭টি ডাস্টবিন বিতরণ তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য না পাওয়ার অভিযোগ, পঞ্চগড়ে ক্ষুব্ধ সংবাদকর্মীরা পঞ্চগড়ে সুইসগেট ভাঙার এক বছরেও হয়নি সেতু, দুর্ভোগে হাজার হাজার মানুষ নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা
রাজারহাটে বিদ্যুৎস্পৃষ্টে যুবদল নেতার মৃত্যু

রাজারহাটে বিদ্যুৎস্পৃষ্টে যুবদল নেতার মৃত্যু

আনিসুর রহমান স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের রাজারহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাজমুল হোসেন নয়ন (৪৫) নামে এক যুবদল নেতার মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি রাজারহাট উপজেলার নাজিমখান ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড (সোমনারায়ণ) যুবদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

শনিবার ৪ এপ্রিল সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত নয়ন উপজেলার পলাশপুর গ্রামের বাসিন্দা এবং আব্দুল হাকিম মেম্বারের পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে তিনি মোটর পাম্প দিয়ে পুকুরের পানি সেচের কাজ করছিলেন। কাজ শেষে বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে মনে করে তিনি সংযোগ গুছাতে যান। এ সময় হঠাৎ শর্ট সার্কিট হলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার খবর দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় নেতাকর্মী, আত্মীয়স্বজন ও এলাকাবাসী ঘটনাস্থলে ভিড় করেন। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com