খাজা রাশেদ,লালমনিরহাট: লালমনিরহাটের পাটগ্রাম থানা পুলিশ জামায়াত ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাটগ্রাম পৌরসভার আমীরসহ ৬ নেতাকে গ্রেপ্তার করেছে।

রবিবার (২২ মার্চ) রাত ৮ টার দিকে পাটগ্রাম ইউনিয়নের কালিরহাট এলাকায় ছাত্র শিবিরের কর্মী মোঃ সাকিবকে চায়ের দাওয়াতের প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে মারাত্মকভাবে আহত করা হয়। স্থানীয়রা আহত সাকিবকে উদ্ধার করে পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
জানা গেছে, হামলার পরে মেডিকেলে যাওয়ার পথে জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা আহত শিবির কর্মীদের খোঁজ নেওয়ার সময় আবারও তাদের ওপর হামলা চালায়। এই ঘটনায় অন্তত আরও কয়েকজন গুরুতরভাবে আহত হন।

পাটগ্রাম থানা পুলিশ ঘটনার তদন্তের অংশ হিসেবে আহত শিবির কর্মীদের আটক করে থানায় নিয়ে যায়। এরপর তাদের পিতাসহ কয়েকজন নেতাকর্মীকেও গ্রেপ্তার করা হয়। এছাড়া, থানায় মামলা করতে আসা ব্যক্তিদেরও গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে পাটগ্রাম পৌর আমীর মোঃ সোহেল রানাকেও পাটগ্রাম এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
লালমনিরহাট জেলা জামায়াতের আমীর এ্যাডভোকেট আবু তাহের, জেলা সেক্রেটারি এ্যাডভোকেট মোঃ ফিরোজ হায়দার লাভলু ও সহকারী সেক্রেটারি হাফেজ শাহ আলম এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং গ্রেপ্তারকৃত নেতাদের অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, এই ঘটনা এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি করেছে। সাধারণ মানুষ এবং রাজনৈতিক নেতারা আশা করছেন, প্রশাসন বিষয়টি দ্রুত খতিয়ে দেখবে এবং ন্যায়সঙ্গত ব্যবস্থা নিশ্চিত করবে।
Leave a Reply