বিজ্ঞাপন:
 
সংবাদ শিরোনাম:
লালমনিরহাটে রেললাইনে শুয়ে থাকা বৃদ্ধ ট্রেনে কা’টা পড়ে মৃ’ত্যু শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড বসতবাড়ি, লালমনিরহাটের ৫ উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি রক্তাক্ত বরেন্দ্র প্রেসক্লাব : সাংবাদিক নেতার ওপর হামলার প্রতিবাদে স্তব্ধ রাজশাহী পঞ্চগড়ে কালবৈশাখীর তাণ্ডব: গাছচাপায় নিহত ১, আহত ২ পঞ্চগড়ে কালবৈশাখী ও শিলাবৃষ্টির তাণ্ডব, ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা এবার পঞ্চগড়ে গাছে ধাক্কা খেয়ে উল্টে গেল বাস, আহত ২০ যাত্রী এবার ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ আগুন স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ ফ্রিতে মোবাইল ফোনে দেখা যাচ্ছে শাকিবের ‘প্রিন্স’!
শনিবারেও খোলা থাকবে দেশের সকল বিদ্যালয়

শনিবারেও খোলা থাকবে দেশের সকল বিদ্যালয়

স্টাফ রিপোর্টার: চলতি বছরে রমজান মাসজুড়ে ছুটি ঘোষণা করায় শিখন ঘাটতি পূরণে ১০টি শনিবার (সাপ্তাহিক ছুটির দিন) প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ।

মঙ্গলবার (২৪ মার্চ) মন্ত্রণালয়ের উপপরিচালক মো. অয়নাল আবেদীন স্বাক্ষরিত এক পরিপত্রে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন এ তথ্য নিশ্চিত করেছেন।

পরিপত্রে বলা হয়েছে, রমজান মাসজুড়ে বিদ্যালয় ছুটি ঘোষণা করায় শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে রমজানের ছুটির পরে বিদ্যালয়সমূহে শ্রেণি কার্যক্রম শুরুর পরবর্তী ১০টি শনিবার সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে পাঠদান কার্যক্রম পরিচালনা করার জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নির্দেশনা প্রদান করেছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com