বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
মিয়ানমার-ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী প্রশিক্ষণের নামে বিদেশে পলাতক, কাস্টমস কর্মকর্তা শহিদুজ্জামান বরখাস্ত পঞ্চগড়ে মামলার হাজিরা দিতে এসে আদালতের বেঞ্চে আসামির মৃত্যু মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে লালমনিরহাটে দুই ফার্মেসিকে জরিমানা আ.লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ অভিযোগ দেওয়ায় থানার সামনেই অভিযোগকারীর ওপর হামলা, আটক ৩ এবার গাইবান্ধায় কিশোর হত্যার জেরে অভিযুক্তদের বাড়িতে হামলা-ভাঙচুর দ্বিতীয় বিয়ে নিবন্ধন নিয়ে বিতর্ক, কালিয়াকৈরের কাজী অফিসের ভূমিকা নিয়ে প্রশ্ন নিয়ম ভেঙে আগেভাগে ব্যবহারিক পরীক্ষা, পঞ্চগড়ে তদন্তে অভিযোগের সত্যতা পঞ্চগড়ে ২৭ বোতল ফেনসিডিল ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
তালিমে ডেকে ভোট চাইলেন ইসলামী আন্দোলন প্রার্থীর স্ত্রী, জরিমানা ১০ হাজার

তালিমে ডেকে ভোট চাইলেন ইসলামী আন্দোলন প্রার্থীর স্ত্রী, জরিমানা ১০ হাজার

ডেস্ক রিপোর্ট::নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বাংলাদেশ ইসলামী আন্দোলন সমর্থিত সংসদ সদস্য প্রার্থী গোলাম মসীহকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে সোনারগাঁও পৌরসভার আদমপুর মুন্সীরাইল এলাকায় প্রার্থীর নিজ বাসভবনে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম।

স্থানীয়রা জানান, গোলাম মসীহর নিজ বাড়ি পোদ্দার বাড়িতে তার সহধর্মিণী মরিয়ম মসীহের নেতৃত্বে কয়েক শ নারীকে তালিমের নামে ডেকে এনে হাতপাখা প্রতীকে ভোট চাওয়ার প্রচারণা চালানো হচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত সেখানে উপস্থিত হয়ে কার্যক্রম পর্যবেক্ষণ করে।

বাংলাদেশ ইসলামী আন্দোলন মনোনীত নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি প্রার্থী গোলাম মসীহ দাবি করে বলেন, তালিমের উদ্দেশ্যেই নারীরা তার বাড়িতে এসেছিলেন। কে বা কারা হাতপাখা প্রতীকের ভোট চেয়েছে, সে বিষয়ে আমি অবগত নই।”

তবে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম জানান, তালিমের আড়ালে নির্দিষ্ট প্রতীকের পক্ষে ভোট চাওয়ার প্রমাণ পাওয়া গেছে। তিনি বলেন, “নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে প্রার্থীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।”


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com