বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
ব্রাহ্মণবাড়িয়ার রেলস্টেশন থেকে ১১ নারী পকেটমার আটক, আছেন ষাটোর্ধ্ব ২ জনও বিএনপির দুই পক্ষের সংঘর্ষে এমপির গাড়ি ভাঙচুর পরকীয়া প্রেমিকাসহ স্ত্রীর হাতে ধরা, পদ হারালেন জামায়াত নেতা ঠাকুরগাঁওয়ে বুকসমান পানি পেরিয়ে মায়ের মরদেহ কবরস্থানে নিলেন সন্তানেরা শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই জাদুঘর: কুমিল্লায় সংস্কৃতি মন্ত্রী জমি লিখে না দেওয়ায় বৃদ্ধা মাকে ঘরছাড়া, সেই ইঞ্জিনিয়ার ছেলে কারাগারে এ আই দিয়ে এমপির ভুয়া ছবি প্রকাশ করায় রামগঞ্জে বিএনপি’র প্রতিবাদ সভা ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স পঞ্চগড়ে করতোয়া নদীতে নিখোঁজের ২৪ ঘণ্টা পর কিশোর বকুলের মরদেহ উদ্ধার পঞ্চগড়ে করতোয়া নদীতে নিখোঁজ কিশোর, তীব্র স্রোত ও অন্ধকারে থামল উদ্ধার অভিযান
নগদের তানভীরসহ সংশ্লিষ্টদের ৭৪ ব্যাংক হিসাব অবরুদ্ধ, কি হবে গ্রাহকদের?

নগদের তানভীরসহ সংশ্লিষ্টদের ৭৪ ব্যাংক হিসাব অবরুদ্ধ, কি হবে গ্রাহকদের?

স্টাফ রিপোর্টার: মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ মিশুক, সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে পরিচালিত ৭৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ শুনানি শেষে সিআইডির আবেদনের পর এ নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন।

সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার শেখ রাসেল তদন্তের স্বার্থে হিসাবগুলো অবরুদ্ধের আবেদন করেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত পিপি মোস্তফা সারোয়ার মুরাদ।

আবেদনে বলা হয়—নগদ লিমিটেড নিয়ম বহির্ভুতভাবে অতিরিক্ত ই-মানি ইস্যু, ট্রাস্ট ও সেটেলমেন্ট হিসাব থেকে সংশ্লিষ্ট ডিস্ট্রিবিউশন হাউসের মাধ্যমে অর্থ আত্মসাৎ ও বিদেশে পাচারের সন্দেহ করা হচ্ছে। এছাড়া বিদেশি বিনিয়োগকারীদের কাছে কমমূল্যে শেয়ার হস্তান্তরের মাধ্যমেও অর্থপাচারের অভিযোগ রয়েছে।


মানিলন্ডারিং প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় অনুসন্ধান চলমান থাকায় অর্থ স্থানান্তর ঠেকাতে হিসাবগুলো অবরুদ্ধের প্রয়োজন বলে আদালত উল্লেখ করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com