বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
গাজীপুরে নির্মাণের ৩ মাসেই ধসে গেছে ৯ কোটি টাকার সড়ক সড়কের দুই পাশে সারি সারি কালেমার পতাকা, প্রশাসনের নজরদারি ফেনীতে অটোরিকশা-পিকআপ সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৩ লালমনিরহাটে জমি সংক্রান্ত বিরোধের চাচা-চাচাতো ভাইদের সাথে সংঘর্ষে যুবক নিহত, আহত- ৩ পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলল ১৫ কোটি ৯০ লাখ টাকা গাইবান্ধায় মসজিদের মক্তবে ৭ বছরের শিশু কন্যাকে ধর্ষণ চেষ্টা মুক্তাগাছায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে লজিং শিক্ষক গ্রেপ্তার উপজেলা পরিষদে জমা দেওয়া মানসিক ভারসাম্যহীন নারীর লাখ টাকা উধাও পূর্বশত্রুতার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা গাইবান্ধায় হানিট্র্যাপ চক্রের আস্তানায় অভিযান, নারীসহ গ্রেফতার ৩
সড়কের দুই পাশে সারি সারি কালেমার পতাকা, প্রশাসনের নজরদারি

সড়কের দুই পাশে সারি সারি কালেমার পতাকা, প্রশাসনের নজরদারি

ডেস্ক রিপোর্ট :: কক্সবাজারের টেকনাফে রাস্তার দুই পাশে কালেমা লেখা সাদা পতাকা টাঙানোর ঘটনা নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা চলছে। শনিবার (২৭ জুন) সকালে শাহপরীর দ্বীপ সীমান্ত এলাকায় সড়কের দুই পাশে সারি সারি এসব পতাকা দেখা যায়। বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছ বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় লোকজন বলছেন, মাদ্রাসাপড়ুয়া একদল যুবক শাহপরীর দ্বীপের রাস্তা এবং জেটি ঘাটে পতাকাগুলো টাঙিয়ে দেন। পরে সেগুলোর ছবি তুলে নিজেরাই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করেন।

স্থানীয় এক যুবক তার ফেসবুক আইডিতে ওসব পতাকা টানানোর ভিডিও শেয়ার করে লিখেছেন, ‌‘এ পর্যন্ত কোনও ফুটবল খেলার জার্সি কিনে টাকা নষ্ট করিনি। আমার পেছনে দেখা যাচ্ছে সুন্দর কালেমার পতাকা। এসব আয়োজন করেছে শাহপরীর দ্বীপের আল হিদায়া ছাত্র সংগঠন। এ দৃশ্য দেখে মনটা ভরে গেলো।’

‘আল হিদায়া ছাত্র সংগঠন’ এবং ‘বিউটি অব শাহপরীর দ্বীপ’ নামে দুটি পেজে প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা যায়, কয়েক যুবক শরীরে কালেমা লেখা সাদা পতাকা জড়িয়ে আছেন এবং হাতে একই ধরনের পতাকা নিয়ে শাহপরীর দ্বীপের বিভিন্ন সড়ক ও নাফ নদীর জেটিঘাট এলাকায় অবস্থান করছেন। সেখানে তারা পতাকা প্রদর্শন করেন। তবে আজ সকালে সড়কের বিভিন্ন স্থানে টাঙানো অনেক পতাকা কে বা কারা সরিয়ে নিয়ে গেছে বলে অভিযোগ করেন তারা। এ ঘটনায় ‘আল হিদায়া ছাত্র সংগঠন’-এর কর্মীরা ক্ষোভ প্রকাশ করেন। প্রতিবাদ হিসেবে সংগঠনের পক্ষ থেকে সবাইকে সামাজিকমাধ্যমে প্রোফাইল ছবিতে কালেমা লেখা পতাকা ব্যবহার করার আহ্বান জানান।

এ বিষয়ে শাহপরীর দ্বীপের ডাঙারপাড়া এশা আতুল ইসলাম ফোরকানিয়া মাদরাসার শিক্ষক আনসারুল হক বলেন, ‘আল হিদায়া ছাত্রসংগঠনের উদ্যোগে এসব পতাকা টাঙানো হয়েছে। আমিও এতে অংশ নিয়েছি। মূলত কলেমার প্রতি ভালোবাসা থেকেই এ কাজে যুক্ত হয়েছি। এর বাইরে আমাদের অন্য কোনও উদ্দেশ্য নেই। পরে বিষয়টি নিয়ে প্রশাসনিকভাবে চাপ সৃষ্টি হচ্ছে জানতে পেরে আমি গিয়ে কিছু পতাকা নামিয়েছি।’

শাহপরীর দ্বীপের ‘আল হিদায়া ছাত্র সংগঠন’-এর উপদেষ্টা মোহাম্মদ আসেম বিল্লাহ তাহেরী বলেন, ‘দেশের বিভিন্ন স্থানে কালেমা লেখা পতাকা উত্তোলন করা হয়েছে। তারই ধারাবাহিকতায় টেকনাফেও আমরা এসব পতাকা উত্তোলন করেছি। ইসলামকে ভালোবেসেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর বাইরে অন্য কোনও উদ্দেশ্য নেই। কিছু পতাকা সরিয়ে নেওয়া হয়েছে। এর প্রতিবাদে আমরা আরও পতাকা উত্তোলন করবো।’

তবে কেন এ ধরনের পতাকা উত্তোলনের উদ্যোগ নেওয়া হয়েছে- এমন প্রশ্নে সুনির্দিষ্ট উত্তর দেননি তিনি। শাহপরীর দ্বীপের বাসিন্দা মোহাম্মদ আলম বলেন, ‘হঠাৎ করে বিভিন্ন স্থানে কালেমা লেখা সাদা পতাকা টাঙানো হয়েছে- এটি নিয়ে মানুষের মনে প্রশ্ন উঠেছে। তাই, বিষয়টি তদারকি করা প্রয়োজন।’

টেকনাফের সাবরাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল মান্নান বলেন, ‘আমার ইউনিয়নের বিভিন্ন স্থানে কালেমা লেখা সাদা পতাকা টাঙানো হয়েছে। কারা এবং কী উদ্দেশ্যে এসব পতাকা উত্তোলন করেছেন, সে বিষয়ে আমরা খোঁজখবর নিচ্ছি।’

এ ব্যাপারে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ‘ইসলামকে ভালোবেসে কয়েকজন যুবক কালেমা লেখা সাদা পতাকা টাঙিয়েছেন বলে জানতে পেরেছি। আমরা তাদের সঙ্গে কথা বলছি। বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি আমরা।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com