বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
ডোপ টেস্টের খবর পেয়ে ২ দিন ধরে নিখোঁজ পুলিশ কর্মকর্তা এসিডদগ্ধের নয় বছর পর আমেনার মৃত্যু আসামী গ্রেফতারের দাবীতে মানববন্ধন লালমনিরহাটে বিষাক্ত বর্জ্যে ২ লাখ টাকার মাছ নিধন, বিবাদীর হুমকিতে নিরাপত্তাহীনতায় বাদী পরিবার​ লালমনিরহাটে জমি সংক্রান্ত বিরোধে বীর মুক্তিযোদ্ধার ওপর হামলার অভিযোগ সাদুল্লাপুরে জমি নিয়ে বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন “নতুন ভবন চকচকে হলে কী হবে, ভেতরে পড়ে আছে মেয়াদোত্তীর্ণ ফায়ার সিলিন্ডার অথচ কতৃপক্ষের নেই কোন নজর পঞ্চগড়ে স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণ, লজ্জা সহ্য করতে না পেরে আত্মহত্যায় মৃত্যু-দুই আসামি গ্রেপ্তার মাহিগঞ্জ পরেশ নাথ মন্দিরের সাধারণ সভায় সভাপতি রবি, সম্পাদক বিশ্বজিৎ কুমিল্লায় ২৪ ঘণ্টায় ৪৯ অভিযানে গ্রেপ্তার ৫৬, ইয়াবা-বিয়ার উদ্ধার জরুরি পারাপারে স্পিডবোটে বাধা দেওয়ার অভিযোগ, ভোগান্তিতে হাজারো যাত্রী
প্রথম স্ত্রীকে তালাক দিয়ে, দ্বিতীয় বিয়ের ১৯ দিনের মাথায় আবারও প্রথম স্ত্রীকে নিয়ে সংসার করছেন মমিন

প্রথম স্ত্রীকে তালাক দিয়ে, দ্বিতীয় বিয়ের ১৯ দিনের মাথায় আবারও প্রথম স্ত্রীকে নিয়ে সংসার করছেন মমিন

নিজস্ব প্রতিবেদক:: লালমনিরহাট পৌরসভার ০১ নং ওয়ার্ড তালুক খুটামারা নবনির্মিত পলিটেকনিক এলাকা সংলগ্ন মৃত মতিনের ছেলে মমিনের প্রথম বউ ফারজানাকে তালাক দিয়ে দ্বিতীয় বিবাহ করে সারপুকুর ইউনিয়নের জিয়ারুল হকের মেয়ে জেমি আক্তারকে।জেমি আক্তারকে বিয়ের ১৯ দিনের মাথায় আবারও প্রথম বউ মোছাঃ ফারজানা বেগমকে বিয়ে করে সংসার করছে বলে দাবি জেমি আক্তারের।

এজাহার সূত্রে জানা যায়, মনিনুল ইসলাম গত ২০-০৮-২০২৫ ইং তারিখে ফারজানা বেগমকে তালাক প্রদানের পর ২৫-০৯-২০২৫ ইং তারিখে মমিন রেজিস্ট্রি মূলে বিয়ে করায়,জেমি আক্তার মনিনের বাসায় সংসার করতে থাকে।এর মধ্যেই মমিন পুনরায় ১৯-১০-২০২৫ ইং তারিখে আবারও ফারজানা বেগমকে বিয়ে করে। আমার বাবার বাসা থেকে যৌতুক বাবদ দুই লক্ষ টাকা এনে দিলে সংসার করবে, না হলে সংসার করবে না বলে বিভিন্ন ধরনের হুমকি প্রদান করিতে থাকে। এছাড়াও যৌতুকের টাকা না পেয়ে জেমি আক্তারকে অত্যাচার করে বলে জানা যায় এজহার থেকে।

এজাহার সূত্রে আরও জানা যায়,২৯-১০-২০২৫ ইং তারিখে যৌতুক বাবদ টাকা আনতে বললেও টাকা নিয়ে আসায় রাজি না হওয়ায় মারধর করে গলা চিপে ধরে মাটিতে ফেলে দেয় এবং জেমি আক্তারকে টাকা ছাড়া বাসায় ঢুকতে দিবে না। এক কাপড়ে বাসা থেকে বের করে দিবে বলে হুমকি প্রদান করে।পরবর্তীতে জেমি আক্তার নিজ পিত্রালয়ে চলে গিয়ে চিকিৎসা গ্রহণ করি।

জেমি আক্তার বলেন, চলমান সমস্যা নিয়ে সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি,এছাড়াও পারিবারিক ভাবে এই সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে বলেও জানায় জেমি আক্তার।

এ বিষয়ে বিবাদী মনিনের সাথে কথা হলে মমিন জানায়, যৌতুকের দুই লক্ষ টাকার জন্য নির্যাতন ও বাসা থেকে বের করে দেয়ার ঘটনা সম্পুর্ণ ভিত্তিহীন। আমাকে হয়রানির জন্য এই অভিযোগ করেছেন বলে দাবি মনিনের।

বাদী জেমি আক্তার বলেন,এই ঘটনায় লালমনিরহাট সদর থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে এবং পারিবারিক ভাবে বসে সমাধান করার চেষ্টা করা হচ্ছে বলে জানায় জেমি আক্তার।

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরনবী বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com