বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
মিয়ানমার-ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী প্রশিক্ষণের নামে বিদেশে পলাতক, কাস্টমস কর্মকর্তা শহিদুজ্জামান বরখাস্ত পঞ্চগড়ে মামলার হাজিরা দিতে এসে আদালতের বেঞ্চে আসামির মৃত্যু মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে লালমনিরহাটে দুই ফার্মেসিকে জরিমানা আ.লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ অভিযোগ দেওয়ায় থানার সামনেই অভিযোগকারীর ওপর হামলা, আটক ৩ এবার গাইবান্ধায় কিশোর হত্যার জেরে অভিযুক্তদের বাড়িতে হামলা-ভাঙচুর দ্বিতীয় বিয়ে নিবন্ধন নিয়ে বিতর্ক, কালিয়াকৈরের কাজী অফিসের ভূমিকা নিয়ে প্রশ্ন নিয়ম ভেঙে আগেভাগে ব্যবহারিক পরীক্ষা, পঞ্চগড়ে তদন্তে অভিযোগের সত্যতা পঞ্চগড়ে ২৭ বোতল ফেনসিডিল ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
প্রশিক্ষণের নামে বিদেশে পলাতক, কাস্টমস কর্মকর্তা শহিদুজ্জামান বরখাস্ত

প্রশিক্ষণের নামে বিদেশে পলাতক, কাস্টমস কর্মকর্তা শহিদুজ্জামান বরখাস্ত

অনলাইন ডেস্ক :: বিশ্ব শুল্ক সংস্থার একটি প্রজেক্টের ম্যানেজার হিসেবে বেলজিয়ামে গিয়ে ফেরত না আসায় কাস্টমস ও আবগারি বিভাগের উপ-কমিশনার মো. শহিদুজ্জামান সরকারকে চাকরি থেকে বরখাস্ত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান সই করা প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা গেছে।

এনবিআর সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৩ নভেম্বর এক আদেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। এরপর সরকারি নিয়ম অনুসরন করে বিভাগীয় মামলা দায়ের করার পর সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৩(খ), ৩(গ) ও ৪ (৩) অনুযায়ী “অসদাচরণ” ও “পলায়ন” এর অভিযোগে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এর আগে তদন্তকারী কর্মকর্তার তদন্ত প্রতিবেদনে শহিদুজ্জামান সরকারকে দোষী সাব্যস্ত করে কেন তাকে “চাকরি হতে বরখাস্ত” করা হবে না সে মর্মে দুইবার কারণ দর্শানো নোটিশ দিলেও সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হন তিনি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com