বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
লালমনিরহাটে ভ্রাম্যমাণ আদালতের অ’ভিযান, পদ্মকলি সুইটসসহ কয়েক প্রতিষ্ঠানকে জরিমানা লালমনিরহাটের কালিগঞ্জ পিআইও অফিস যেন অনিয়ম ও ঘুষের আখড়া জিপিএ-৫ পেলেই সফল হওয়া যায় না, আগে ভালো মানুষ হতে হবে’—প্রতিমন্ত্রী আজাদ সার ডিলারদের নিয়ে গুজব ছড়ানোর সুযোগ নেই: পঞ্চগড়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী কালিয়াকৈরের মৌচাকে সন্ত্রাস চাঁদাবাজি, ও মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর গণ সমাবেশ। ‘ফেল করিয়ে দেওয়ার’ হুমকির পর অকৃতকার্য, উত্তরপত্র পাল্টানোর অভিযোগ ঘুমধুম সীমান্তে ১০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, উপজেলা বিএনপি সভাপতির বিরুদ্ধে মামলা দলীয় শৃঙ্খলা ভঙ্গ, রাজশাহীর রাজপাড়া থানা বিএনপির কার্যক্রম স্থগিত আসন্ন কালিয়াকৈর পৌরসভা নির্বাচনে যুবদল নেতৃবৃন্দের করনীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
‘জনগণের টাকা খরচ করা ছাড়াই বিটিভিতে বিশ্বকাপ’

‘জনগণের টাকা খরচ করা ছাড়াই বিটিভিতে বিশ্বকাপ’

ডেস্ক রিপোর্ট :: আর মাত্র দুই দিন পরই শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ। এই আসরের সম্প্রচার নিয়ে বাংলাদেশে যে অনিশ্চয়তা ছিল, তা কয়েক দিন আগে কেটে গেছে। দেশের দুটি বেসরকারি টেলিভিশন খেলা সম্প্রচারের ঘোষণা দিলেও তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।


এর মধ্যে মঙ্গলবার (৯ জুন) তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ক্রীড়া সাংবাদিকদের নিয়ে গঠিত তথ্য মন্ত্রণালয়ের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে বিশ্বকাপ–সংক্রান্ত একটি বার্তা দিয়েছেন।

সেখানে তিনি উল্লেখ করেন,’অত‍্যন্ত আনন্দের সাথে দেশবাসীকে জানাচ্ছি যে, বিটিভি অন‍্য কিছু অংশীদারকে সাথে নিয়ে বিশ্বকাপ ২০২৬ সম্প্রচার করবে। কিছুক্ষণের মধ্যেই আমাদের মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে বিস্তারিত জানাবে সকল গণমাধ্যমকে। এই আনন্দঘন মুহূর্তে এ প্রক্রিয়ায় প্রত‍্যক্ষ পরোক্ষভাবে জড়িত সকল গণমাধ্যমসহ আমাদের মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের ধন্যবাদ জানাই।’

এর আগে, কাতার বিশ্বকাপে ৯৮ কোটি টাকা দিয়ে স্বত্ব কিনেছিল বিটিভি। এবার বিটিভি খেলা দেখালেও তেমন খরচ হবে না বার্তা এমনই মন্ত্রীর। তার ভাষ্য,’আমাদের নেতা তারেক রহমানের বিজ্ঞ নির্দেশনায় আমরা এই সফলতা অর্জন করেছি। আশা করি কোনো পাবলিক মানি খরচ না করেই আমরা বিশ্বকাপের সকল খেলা সম্প্রচার করতে পারবো।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com