বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
পঞ্চগড়ে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু নকলের সুযোগ’ না পেয়ে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে হামলা-ভাঙচুর, আহত ১০ মৌলভীবাজার জেলা কারাগারে কারারক্ষীর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ লালমনিরহাটে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি পঞ্চগড়ে একই দিনে দুইজন সাপের কামড়ে আহত, সাপ সঙ্গে নিয়ে হাসপাতালে এসে পেলেন এন্টিভেনাম লালমনিরহাটে ছাগল বাঁচাতে গিয়ে গৃহবধূর মৃ’ত্যু পঞ্চগড়ে একদিনের ব্যবধানে আবারও করতোয়ায় ডুবে বৃদ্ধের মৃত্যু সৌহার্দ্য,পরিচিতি আর নতুন প্রত্যয়ে সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের অভিষেক সুন্দরগঞ্জে বন্যার পানিতে ভেসে আসলো অজ্ঞাত বৃদ্ধের অর্ধগলিত লাশ পঞ্চগড়ে জেলা পরিষদের উদ্যোগে দোয়া মাহফিল ও উপকরণ বিতরণ
অভিযোগ দেওয়ায় থানার সামনেই অভিযোগকারীর ওপর হামলা, আটক ৩

অভিযোগ দেওয়ায় থানার সামনেই অভিযোগকারীর ওপর হামলা, আটক ৩

স্টাফ রিপোর্টার:: কুমিল্লার তিতাস থানার গেটের সামনেই অভিযোগকারী পক্ষের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে তিনজনকে আটক করে পুলিশ।

আজ বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। ঘটনার ২ মিনিট ২৩ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, তিতাস উপজেলার বলরামপুর ইউনিয়নের নাগেরচর গ্রামে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কয়েকদিন ধরে উত্তেজনা চলছিল। বুধবার সকালে এ ঘটনাকে কেন্দ্র করে বাড়িতে মারামারি হয়। পরে ওই ঘটনায় উভয়পক্ষ থানায় অভিযোগ দিতে আসে। এক পক্ষ অভিযোগ দায়েরের পর থানার গেট এলাকায় গেলে তাদের ওপর প্রতিপক্ষের লোকজন হামলা চালান।

ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি সংঘবদ্ধ হয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালাচ্ছেন এবং ইটপাটকেল নিক্ষেপ করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে জড়িতদের আটক করেন।

তিতাস থানার ওসি মো. মমিরুল হক জানায়, রান্নাঘর নিয়ে নাগেরচর গ্রামের মো. শাহ আলম ও তাহের আলী দুই ভাইয়ের মধ্যে সৃষ্ট বিরোধ থেকেই ঘটনার সূত্রপাত। পূর্বে বিষয়টি মীমাংসা হলেও বুধবার উভয়পক্ষ থানায় এলে আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে।

ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছে। ঘটনার ভিডিওসহ অন্যান্য তথ্য-উপাত্ত পর্যালোচনা করে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com