বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
পঞ্চগড়ে রাস্তার পাশের খালে ব্যবসায়ীর মরদেহ, তদন্তে পুলিশ-সিআইডি গাজীপুরে চোরাই গরু উদ্ধার করে বিপাকে কালিয়াকৈর থানা পুলিশ আদর্শ ইসলামিক ক্যাডেট স্কুলের অভিভাবক সমাবেশ, ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী ৯ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু, একই শ্মশানে পাশাপাশি চিতা বকশীগঞ্জে শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে জখমের অভিযোগ! পঞ্চগড় পৌরসভায় ২৭টি ডাস্টবিন বিতরণ তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য না পাওয়ার অভিযোগ, পঞ্চগড়ে ক্ষুব্ধ সংবাদকর্মীরা পঞ্চগড়ে সুইসগেট ভাঙার এক বছরেও হয়নি সেতু, দুর্ভোগে হাজার হাজার মানুষ নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দবকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ
মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে লালমনিরহাটে দুই ফার্মেসিকে জরিমানা

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে লালমনিরহাটে দুই ফার্মেসিকে জরিমানা

লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ও নয়ারহাট বাজারে জেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বুধবার (১৭ জুন) পরিচালিত এ অভিযানে বিভিন্ন ফার্মেসি, কসমেটিকস বিক্রেতা ও মিষ্টান্ন প্রস্তুতকারী প্রতিষ্ঠানে তদারকি করা হয়।

অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশিদ ও পারভেজ খান।
অভিযানকালে মেয়াদোত্তীর্ণ এনেস্থিসিয়া ইনজেকশন সরবরাহের দায়ে একটি ফার্মেসিকে ৩ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে অপর একটি ফার্মেসিকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া মেয়াদ, উৎপাদনের তারিখ ও মূল্য উল্লেখ ছাড়া দই বিক্রির দায়ে একটি মিষ্টান্ন প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। অবৈধভাবে রং ফর্সাকারী ক্রিম সরবরাহের অপরাধে একটি প্রতিষ্ঠানকে সতর্কতামূলকভাবে আরও ১ হাজার টাকা জরিমানা করা হয়।


মোবাইল কোর্টে জব্দকৃত আলামত, উপস্থিত সাক্ষী এবং অভিযুক্তদের স্বীকারোক্তির ভিত্তিতে এসব অর্থদণ্ড আরোপ করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
এ সময় বাজারের অন্যান্য ব্যবসায়ীদেরও যথাযথ পণ্য সরবরাহ, মেয়াদোত্তীর্ণ ওষুধ ও পণ্য বিক্রি থেকে বিরত থাকা এবং প্রযোজ্য ক্ষেত্রে ডিলিং লাইসেন্স গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com