বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
পে স্কেল ২০২৬: স্বস্তির বেতন, নাকি অর্থনীতির নতুন পরীক্ষা? আল হুফ্ফাজ ফাউন্ডেশন বাংলাদেশের আয়োজনে, জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার লালমনিরহাট  জেলা অডিশন অনুষ্ঠিত। লালমনিরহাটে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড ভজনপুরে অবসরজনিত বিদায় সংবর্ধনায় আবেগঘন পরিবেশ, বিদায় নিলেন শিক্ষক আব্দুর রশীদ বাড়ইপাড়া শাখার শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন, সভাপতি হুমায়ুন কবির, সম্পাদক রফিকুল গাজীপুরের কালিয়াকৈরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ভুল বুঝতে পেরে প্রাক্তন প্রধান শিক্ষককে ফেরাতে শিক্ষার্থীদের আকুতি: জেলা প্রশাসকের কাছে আবেদন পদার্থবিজ্ঞানে পড়াশোনা করে প্রেসক্রিপশন, জগদল বাজারের ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা মুন্সিগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দু’গ্রুপের সংঘর্ষ, ওসিসহ আহত ১০ লালমনিরহাটে ভ্রাম্যমাণ আদালতের অ’ভিযান, পদ্মকলি সুইটসসহ কয়েক প্রতিষ্ঠানকে জরিমানা
জেলখানার কয়েদি বন্ধুরা যে প্রশ্ন করেছিলো পরীমনিকে

জেলখানার কয়েদি বন্ধুরা যে প্রশ্ন করেছিলো পরীমনিকে

বিনোদন ডেস্ক: উত্তরা ক্লাব লিমিটেডের সাবেক সভাপতি ও ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা এক মামলায় অভিনেত্রী পরীমনি জেলে গিয়েছিলেন। জেলে থাকাকালীন একটা বন্ধু সার্কেল গড়ে ওঠে ঢাকাই সিনেমার এই জনপ্রিয় নায়িকার। তাদের কারও কারও সঙ্গে এখনও যোগাযোগ রাখছেন বলে সম্প্রতি একটি ভিডিও সাক্ষাৎকারে বলেন এই অভিনেত্রী। জেলের বন্ধুরা পরীমনিকে কি প্রশ্ন করতো, তাও প্রকাশ করেছেন পরীমনি।

পরীমনি বলেন, ‘‘আমি জেলে গিয়েছিলাম, জেলে যাদের সঙ্গে দেখা হয়েছিলো, সবার সঙ্গে যোগাযোগ নাই তবে কারও কারও সঙ্গে যোগাযোগ আছে। সবাইতো আমার মতো দোষী হয়ে জেলে যায় নাই, কাউকে কাউকে দোষী বানানোর পরে জেলে গেছে। ওরা আমাকে মাঝে মাঝে বলে যে, দেখো তোমাকে কেউ প্রোপোজ করলে কি করবা, তোমার কি কোথাও এমন কেউ নাই?’’

জেলের বন্ধুদেরকে পরীমনি তাদের প্রশ্নের উত্তরে নাকি বলেছিলেন, ‘‘আমি এমন একটা জীবন চাই, যেখানে দেখা যাবে আমি হয়তো দেশের বা বিদেশের কোনো সমুদ্র সৈকতে হাঁটলাম, তারপর কেউ আমাদেরকে বললো—ওরা ‘বয়ফ্রেন্ড-গার্লফ্রেন্ড’ এরকম। কিন্তু দেখা গেলো আমার ছেলে আর আমি। আমি ওই জীবনটা চাই।’’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com