বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
রাজশাহীতে ইয়াবাসহ হাতেনাতে আটক স্কুলশিক্ষক ও স্ত্রী আটক কাশিমপুর সেটেলমেন্ট অফিসে কাজে বাধা,দুই লক্ষ টাকা চাঁদা দাবির অভিযোগ, গোপালগঞ্জে কিশোরী ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন তিতাস নদী থেকে বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার লালমনিরহাট ও কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবির অভিযানে ইস্কাপ সিরাপ ও ইয়াবা জব্দ নীলফামারীতে ইউএনও’র আইন শৃঙ্খলা মিটিংয়ে আ.লীগ নেতা কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে খেলার মাঠের দাবিতে সোচ্চার শিক্ষার্থীরা, আন্দোলনের ডাক কুড়িগ্রামে ছেলের হাতে মা খু/ন ঘাতক পূত্র আটক বকশীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত তিন মন্দিরে স্বর্ণ চুরির ঘটনায় দম্পতি গ্রেপ্তার
খোলামেলা লুকে শীতকে বিদায় জানালো গ্ল্যামার কুইন সুনেহার

খোলামেলা লুকে শীতকে বিদায় জানালো গ্ল্যামার কুইন সুনেহার

বিনোদন ডেস্ক: অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। বড় পর্দা থেকে শুরু করে ওটিটি প্লাটফর্ম; সবখানেই নিজের অভিনয় শৈলীর স্বাক্ষর রাখছেন তিনি। অভিনয়ের পাশাপাশি তার ফ্যাশন স্টেটমেন্ট এবং গ্ল্যামার বরাবরই ভক্তদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে। এবার স্যোশাল মিডিয়ায় শেয়ার করা ছবিতে বেশ খোলামেলা লুকে ধরা দিয়েছেন তিনি।

সেখানে তাকে একটি স্লিভলেস ও ব্যাকলেস হালকা নীল রঙের ম্যাক্সি ড্রেসে দেখা গেছে। এলোমেলো চুলে রোদেলা দুপুরে তার স্নিগ্ধ ও খোলামেলা এই উপস্থিতি নেটিজেনদের নজর কেড়েছে।

ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘মিষ্টি শীতকে এক টুকরো বিদায়’। সুনেরাহর শেয়ার করা এই ছবিগুলোতে ভক্তরা তাদের মুগ্ধতা প্রকাশ করছেন।


কেউ কেউ তার গ্ল্যামারের প্রশংসা করে শেয়ার করছেন, আবার কেউ মন্তব্য করছেন তার ফ্যাশন সেন্স নিয়ে। খোলামেলা ভঙ্গিতে ধরা দিলেও ছবিগুলোর নান্দনিকতা দর্শকদের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে। অনেকেই তার এমন বোল্ড লুককে ‘উষ্ণতা ছড়ানো’র সাথে তুলনা করেছেন; এর আগেও এমন খোলামেলা লুকে ধরা দিয়ে আলোচনায় এসেছেন তিনি।

দিন যত যাচ্ছে, তার অভিনয় শৈলীতে যোগ হচ্ছে নতুন নতুন মাত্রা। অভিনয়ের পাশাপাশি তার এই ফ্যাশন সচেতনতা তাকে সমসাময়িক অভিনেত্রীদের থেকে আলাদা করে রেখেছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com