বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
বাড়ইপাড়া শাখার শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন, সভাপতি হুমায়ুন কবির, সম্পাদক রফিকুল গাজীপুরের কালিয়াকৈরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ভুল বুঝতে পেরে প্রাক্তন প্রধান শিক্ষককে ফেরাতে শিক্ষার্থীদের আকুতি: জেলা প্রশাসকের কাছে আবেদন পদার্থবিজ্ঞানে পড়াশোনা করে প্রেসক্রিপশন, জগদল বাজারের ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা মুন্সিগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দু’গ্রুপের সংঘর্ষ, ওসিসহ আহত ১০ লালমনিরহাটে ভ্রাম্যমাণ আদালতের অ’ভিযান, পদ্মকলি সুইটসসহ কয়েক প্রতিষ্ঠানকে জরিমানা লালমনিরহাটের কালিগঞ্জ পিআইও অফিস যেন অনিয়ম ও ঘুষের আখড়া জিপিএ-৫ পেলেই সফল হওয়া যায় না, আগে ভালো মানুষ হতে হবে’—প্রতিমন্ত্রী আজাদ সার ডিলারদের নিয়ে গুজব ছড়ানোর সুযোগ নেই: পঞ্চগড়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী কালিয়াকৈরের মৌচাকে সন্ত্রাস চাঁদাবাজি, ও মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর গণ সমাবেশ।
তারেকের আমজনতার দলে যোগ দিলেন হিরো আলম

তারেকের আমজনতার দলে যোগ দিলেন হিরো আলম

বিনোদন ডেস্ক::সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত মুখ আশরাফুল আলম, যিনি হিরো আলম নামে বেশি পরিচিত, আনুষ্ঠানিকভাবে একটি রাজনৈতিক দলে যোগ দিয়েছেন। মো. তারেক রহমানের হাতে ফুল দিয়ে তিনি আমজনতার দলে নিজের সদস্যপদ গ্রহণ করেন। বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন হিরো আলম।

y

রোববার সন্ধ্যায় তিনি জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পরই তিনি ঠিক করেছিলেন আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে নয়, বরং কোনো রাজনৈতিক দলের হয়ে নির্বাচন করবেন। এ লক্ষ্যে তিনি কয়েকটি দলের সঙ্গে আলোচনা করলেও আদর্শগত মিল না থাকায় সেখানে যোগ দেননি।

হিরো আলম বলেন, তারেক রহমানের সঙ্গে একাধিকবার আলোচনার পর তিনি আমজনতার দলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। তিনি আরও জানান, রোববার সন্ধ্যাতেই আনুষ্ঠানিকভাবে দলটিতে যুক্ত হয়েছেন এবং আগামী সংসদ নির্বাচনে এই দলের প্রার্থী হিসেবেই প্রতিদ্বন্দ্বিতা করবেন। বিষয়টি জানাতে তিনি সংবাদ সম্মেলনও করবেন বলে জানান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com