বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
লালমনিরহাটে শিবরাম স্কুলের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত দিনের হট্টগোলের জের রাতে সংঘর্ষে, পঞ্চগড়ে বিএনপির দুই গ্রুপে আহত ২১ মহাসড়কে যান চলাচল বন্ধ তেঁতুলিয়ায় কাজীর বিরুদ্ধে নানা অভিযোগ, লাইসেন্স বাতিলের দাবিতে মানববন্ধন গাজীপুরের কালিয়াকৈরে বজ্রপাতে নিহত ১জন পাটগ্রামে বিজিবি ক্যাম্পে ঢুকে হু’মকির অভিযোগে, বিএনপির ৪ নেতাসহ আ’টক ৬ পঞ্চগড়ে দাদুর অটোভ্যানের চাকায় পিষ্ট হয়ে থেমে গেল ২ বছরের সায়ানের ছোট্ট জীবন” গাজীপুর জেলা যুবদলের নেতৃত্বে আলোচনায় কালিয়াকৈর উপজেলা যুবদলের আহ্বায়ক তপন খাঁন সাংবাদিক আফজালের মায়ের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন বিদিশা এরশাদ ভজনপুর স্বাস্থ্য কেন্দ্রের জমি দখলে নিয়েছে কর্মচারী
মুন্সিগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দু’গ্রুপের সংঘর্ষ, ওসিসহ আহত ১০

মুন্সিগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দু’গ্রুপের সংঘর্ষ, ওসিসহ আহত ১০

ডেস্ক রিপোর্ট ::মুন্সিগঞ্জের শ্রীনগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে পুলিশের ওসি (তদন্ত) সহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শ্রীনগর জমজম টাওয়ার এলাকায় এ ঘটনা ঘটে।

দলটির কেন্দ্রীয় বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু ও মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য (এমপি) শেখ আব্দুল্লাহর অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহতদের মধ্যে ৪ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা ভর্তি রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সকাল ১১টায় জমজম টাওয়ার এলাকা থেকে সরফত আলী সপুর পূর্বনির্ধারিত আনন্দ মিছিলের কর্মসূচি ছিল। নেতাকর্মীরা জড়ো হতে শুরু করে। এ সময় শেখ আব্দুল্লাহর কয়েকজন অনুসারী ঘটনাস্থলে উপস্থিত হলে কথা কাটাকাটি তৈরি হয়। একপর্যায়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে রূপ নেয়। এ সময় মোটরসাইকেল ভাঙচুর ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে শ্রীনগর থানার ওসি (তদন্ত) মিল্টন দত্ত আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।


এদিকে, এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি তৈরি হয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

এ বিষয়ে জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার মো. আনোয়ার পারভেজ বলেন, দুইটি পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও উত্তেজনার খবর পেয়ে পুলিশের থানা টিম দ্রুত রেসপন্স করে ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে দুই পক্ষকে সরিয়ে দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের সময় ওসি চোখের নিচে কিছুটা আঘাত পেয়েছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com