বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
লালমনিরহাটে চলন্ত বাসে সন্তান প্রসব! নবজাতকের নাম ‘আনাস হাসান’ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার লালমনিরহাটে পুলিশের মতবিনিময় সভা পঞ্চগড়ে রাস্তার পাশের খালে ব্যবসায়ীর মরদেহ, তদন্তে পুলিশ-সিআইডি গাজীপুরে চোরাই গরু উদ্ধার করে বিপাকে কালিয়াকৈর থানা পুলিশ আদর্শ ইসলামিক ক্যাডেট স্কুলের অভিভাবক সমাবেশ, ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী ৯ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু, একই শ্মশানে পাশাপাশি চিতা বকশীগঞ্জে শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে জখমের অভিযোগ! পঞ্চগড় পৌরসভায় ২৭টি ডাস্টবিন বিতরণ তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য না পাওয়ার অভিযোগ, পঞ্চগড়ে ক্ষুব্ধ সংবাদকর্মীরা পঞ্চগড়ে সুইসগেট ভাঙার এক বছরেও হয়নি সেতু, দুর্ভোগে হাজার হাজার মানুষ
গাইবান্ধায় ফাঁড়িতে জুয়া খেলার ভিডিও ছড়ানোর পর ২ এসআই প্রত্যাহার

গাইবান্ধায় ফাঁড়িতে জুয়া খেলার ভিডিও ছড়ানোর পর ২ এসআই প্রত্যাহার

গাইবান্ধা প্রতিনিধি :: গাইবান্ধা শহর পুলিশ ফাঁড়িতে বসে জুয়া খেলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছাড়ানোর পর দুই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। এ ছাড়া ঘটনাটি তদন্তে একটি কমিটি গঠন করেছে জেলা পুলিশ।


প্রত্যাহার করা দুই পুলিশ কর্মকর্তাকে জেলা পুলিশ লাইন্সে যুক্ত করার কথা শনিবার দুপুরে জানিয়েছেন গাইবান্ধার পুলিশ সুপার জসিম উদ্দীন।

প্রত্যাহার হওয়া দুই পুলিশ সদস্য হলেন- শহর পুলিশ ফাঁড়ির এসআই বুলবুল ইসলাম এবং এসআই আখতার হোসেন।

তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) শেখ মুত্তাজুল ইসলামকে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ২ মিনিট ২৩ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, সদরের ডেভিড কোম্পানিপাড়ার শহর পুলিশ ফাঁড়ির ভেতর একটি লম্বা টেবিল ঘেঁষে চারদিকে চেয়ার সাজানো। চেয়ারে পাঁচ থেকে ছয়জন বসে আছেন। পাশে পুলিশের পোশাকে একজন দাঁড়িয়ে আছেন।

কেউ টি-শার্ট, কেউ গেঞ্জি, কেউ পুলিশের পোশাক পড়ে আছেন। একজনের মাথায় কালো চশমা। প্রত্যেকের সামনে টেবিলে একটি করে মানিব্যাগ। টেবিলের ওপর তাস ও টাকা। চেয়ারে বসে টেবিল থেকে তাস নিচ্ছেন তারা। মুখে ১৭, ১৮, ২০ শোনা যাচ্ছে।

একটু পর পর মানিব্যাগ থেকে কেউ টাকা বের করে টেবিলের ওপর রাখছেন। কেউ তাস হাতে নিচ্ছেন। টেবিলের ওপর ১০ টাকা, ২০ টাকা, ৫০০ টাকা ও এক হাজার টাকার অনেক নোট ছড়িয়ে ছিটিয়ে আছে।

এ ঘটনার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ালে শুরু হয় আলোচনা ও সমালোচনা।

পুলিশ সুপার জসিম উদ্দীন বলেন, “ফাঁড়িতে কয়েকজন টাকা দিয়ে তাস খেলছিলেন। এটা অপরাধ। ভিডিওতে আমরা যাদেরকে চিনতে পেরেছি, তাদেরকে পুলিশ লাইন্সে প্রত্যাহার করা হয়। এ ছাড়া ঘটনাটি তদন্তে অতিরিক্ত পুলিশ সুপার শেখ মুত্তাজুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়।”

গাইবান্ধা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সিরাজুল ইসলাম বাবু বলেন, “জুয়াসহ অপরাধ দমন করা পুলিশের দায়িত্ব। কিন্তু আইনের রক্ষকরাই যদি তা ভঙ্গ করে তাহলে আরও গুরুতর অপরাধ। এতে পুলিশ বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এবং মানুষের আস্থা কমে যায়।”


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com