বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
দেশীয় ফলের বৈচিত্র্যে পঞ্চগড়ে শুরু জাতীয় ফল মেলা ২০২৬ মাইকে ঘোষণা দিয়ে যুবককে পিটিয়ে হত্যা, সড়কে মিলল হাত-পা বাঁধা মরদেহ বিরিয়ানির লোভে ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেপ্তার ২ রেকর্ড টানা ১৪ বার গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে ব্রাজিল হাসপাতালে চিকিৎসকদের ওপর ছাত্রদলের ‘হামলার’ প্রতিবাদ শিবিরের অর্পিত সম্পত্তি কাণ্ডের প্রশ্নে উত্তপ্ত সেই ভাইরাল ভিডিও, বাস্তবে কী ঘটেছিল? ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ একজন হারালেন চোখ, আরেকজনের মাথায় ৫ সেলাই সাংবাদিক হেনস্তার পর সাদুল্লাপুরের সেই এসিল্যান্ডকে পঞ্চগড়ের বোদায় বদলি চট্টগ্রামে গ্রেপ্তারের একদিন পর যুবলীগ নেতার মৃত্যু মসজিদের ভেতর থেকে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার, কক্ষে মিললো চিরকুট
হাতীবান্ধায় হঠাৎ ট্রেনের ইঞ্জিনে আ’গু’ন, তবে ঘটেনি কোন হতাহতের ঘটনা

হাতীবান্ধায় হঠাৎ ট্রেনের ইঞ্জিনে আ’গু’ন, তবে ঘটেনি কোন হতাহতের ঘটনা

লালমনিরহাট প্রতিনিধি :: লালমনিরহাটের হাতীবান্ধায় চলন্ত অবস্থায় কমিউটার ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ট্রেনের যাত্রী এবং স্থানীয় লোকজনের নজরে পড়ার পর দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের দুর্ঘটনার কবল থেকে বেঁচে গেছেন কয়েকশত যাত্রী। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


রোববার (৩ মে) বিকালে লালমনিরহাট থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী কমিউটার ট্রেন (নং-৭১) হাতীবান্ধা রেলস্টেশন থেকে প্রায় এক কিলোমিটার উত্তরে পৌঁছালে হঠাৎ ইঞ্জিনে আগুন লাগে। বিষয়টি টের পেয়ে ট্রেনের চালক সঙ্গে সঙ্গে ট্রেনটি থামিয়ে দেন। পরে আতঙ্কিত যাত্রীরা দ্রুত ট্রেন থেকে নেমে পড়েন।

প্রত্যক্ষদর্শী ও যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ইঞ্জিনে আগুন দেখতে পেয়ে প্রথমে রেললাইনের পাশের একটি মাদ্রাসার শিক্ষার্থীরা চিৎকার করলে লোকোমাস্টার দ্রুত ট্রেন থামিয়ে দেন। পরে স্থানীয় লোকজন ও মাদ্রাসার শিক্ষার্থীদের সহায়তায় আগুন নেভানোর চেষ্টার পাশাপাশি ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নেভাতে সক্ষম হন।

হাতীবান্ধা ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর সৈয়দ মোহাম্মদ ইমরান জানান, “ট্রেনের ইঞ্জিনের তেল চেম্বারে আগুনের সুত্রপাত হয়। চাকার ঘর্ষণে অতিরিক্ত তাপ সৃষ্টি হওয়ায় আগুনের সূত্রপাত হতে পারে।”


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com