বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ নিউ ইয়র্কে দুই শিশুকে যৌন নিপীড়ন: বাংলাদেশি ইমাম গ্রেপ্তার কুড়িগ্রামে দুই বছরের শিশু আয়েশা আক্তার আশুরা হত্যার ঘটনায় জড়িত অভিযোগে এই দম্পতিকে গ্রেপ্তার করেছে মাটি বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ২০ গাইবান্ধায় জোরপূর্বক বিয়ে রেজিস্ট্রির অভিযোগে কাজী মাওলানা আব্দুল হামিদ কারাগারে মে দিবস আসে, মে দিবস যায়— শ্রমিকের ভাগ্য বদলায় না কেন? মহান মে দিবস আজ, শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন ৯৬ খাতে ন্যূনতম মজুরি নেই, উন্নয়নের আড়ালে শ্রমিকের বঞ্চনা বেশি জুম করবেন না, পাপারাজ্জিদের কারিশমা কাপুর তারাগঞ্জে পাচারকালে ৪০০ লিটার তেল জব্দ-ইউএনও’র তাৎক্ষণিক ব্যবস্থা
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ

ডেস্ক রিপোর্ট :: বিশ্বব্যাপী গণমাধ্যমের স্বাধীনতা গত ২৫ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। বিশ্ব সংবাদপত্রের স্বাধীনতা সূচকের ইতিহাসে প্রথমবারের মতো অর্ধেকেরও বেশি দেশ ‘কঠিন’ অথবা ‘অত্যন্ত উদ্বেগজনক’ পর্যায়ে অন্তর্ভুক্ত হয়েছে। এ সময়ের মধ্যে সূচকে অন্তর্ভুক্ত বিশ্বের ১৮০টি দেশ ও অঞ্চলের গড় স্কোর এর আগে কখনও এত নিচে নামেনি। বৈশ্বিক অবনতির এই তালিকায় বাংলাদেশও পিছিয়েছে। গত বছরের তুলনায় ২০২৬ সালের সূচকে তিন ধাপ পিছিয়ে বাংলাদেশের অবস্থান এখন ১৫২তম। এমন পরিস্থিতিতে আজ (৩ মে) বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশেও পালিত হচ্ছে ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৬’।


‘শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠন : মানবাধিকার, উন্নয়ন ও নিরাপত্তার জন্য সংবাদপত্রের স্বাধীনতার প্রসার’Ñ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বে মতপ্রকাশের স্বাধীনতাকে একটি আদর্শিক ও অভিজ্ঞতালব্ধ চালিকাশক্তি হিসেবে পুনঃপ্রতিষ্ঠিত করার লক্ষ্যে এবার পালিত হবে দিবসটি। ইউনেস্কো এবং জাম্বিয়া সরকারের যৌথ আয়োজনে দিবসটির মূল আয়োজন অনুষ্ঠিত হবে জাম্বিয়ার লুসাকায়। এর পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও নানা আয়োজনে দিবসটি পালিত হবে। এর মধ্যে আজ সকাল ১০টায় ধানমন্ডি ২৭-এর মাইডাস সেন্টারে ইউনেস্কো ঢাকা অফিস ও টিআইবির যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে বিশেষ আলোচনা সভা। এতে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা (তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়) ডা. জাহেদ উর রহমান। এ ছাড়া আলোচক হিসেবে থাকবেন ইউনেস্কোর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ সুজান ভাইজ, জার্মান রাষ্ট্রদূত, সুইডেন দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ও টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামানসহ বিভিন্ন গণমাধ্যম, শিক্ষাপ্রতিষ্ঠান ও সিভিল সোসাইটির বিশিষ্ট ব্যক্তিরা।

এ ছাড়া ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস’ উপলক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করেছে। আজ সকাল ৯টায় অফিসার্স ক্লাব প্রাঙ্গণ থেকে র‌্যালিটি শুরু হয়ে তথ্য ভবন কমপ্লেক্সে গিয়ে শেষ হবে। পরে সার্কিট হাউস রোডে অবস্থিত তথ্য ভবন কমপ্লেক্সের চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের সম্মেলন কক্ষে শুরু হবে আলোচনা সভা। এতে প্রধান অতিথি থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং বিশেষ অতিথি থাকবেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী।

দিবসটি উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘স্বাধীনতার ৫৫ বছরে এদেশের গণমাধ্যম কখনোই ‘মুক্ত গণমাধ্যম’ বলতে যা বোঝায়, তার স্বাদ পাইনি। অথচ সব সময় গণমাধ্যমকে রাষ্ট্রের ‘চতুর্থ স্তম্ভ’ বলা হয় এবং হচ্ছে। কিন্তু আজ পর্যন্ত রাষ্ট্রের কোনো উপযুক্ত স্থানে এই কথাটা (গণমাধ্যম রাষ্ট্রের ‘চতুর্থ স্তম্ভ’) লিপিবদ্ধ নেই, সংবিধানে নেই। এটা একটা শুভংকরের ফাঁকি। সাংবিধানিকভাবে গণমাধ্যমকে রাষ্ট্রের ‘চতুর্থ স্তম্ভ’ হিসেবে স্বীকৃতি দিতে নতুন সরকারের কাছে দাবি জানান তিনি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com