বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
দেশীয় ফলের বৈচিত্র্যে পঞ্চগড়ে শুরু জাতীয় ফল মেলা ২০২৬ মাইকে ঘোষণা দিয়ে যুবককে পিটিয়ে হত্যা, সড়কে মিলল হাত-পা বাঁধা মরদেহ বিরিয়ানির লোভে ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেপ্তার ২ রেকর্ড টানা ১৪ বার গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে ব্রাজিল হাসপাতালে চিকিৎসকদের ওপর ছাত্রদলের ‘হামলার’ প্রতিবাদ শিবিরের অর্পিত সম্পত্তি কাণ্ডের প্রশ্নে উত্তপ্ত সেই ভাইরাল ভিডিও, বাস্তবে কী ঘটেছিল? ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ একজন হারালেন চোখ, আরেকজনের মাথায় ৫ সেলাই সাংবাদিক হেনস্তার পর সাদুল্লাপুরের সেই এসিল্যান্ডকে পঞ্চগড়ের বোদায় বদলি চট্টগ্রামে গ্রেপ্তারের একদিন পর যুবলীগ নেতার মৃত্যু মসজিদের ভেতর থেকে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার, কক্ষে মিললো চিরকুট
তেঁতুলিয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তা

তেঁতুলিয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তা

মনজু হোসেন, স্টাফ রিপোর্টার:: পঞ্চগড়ের উপজেলায় পারিবারিক কলহের জেরে আরজিনা খাতুন (২৬) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী মনির হোসেনের (২৪) বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে উপজেলার রণচণ্ডী গ্রামের কৃষক জালাল উদ্দীনের ছোট মেয়ে আরজিনা খাতুনের সঙ্গে শালবাহান ইউনিয়নের শানুবালাবাড়ি গ্রামের মোঃ শাহাজালালের ছেলে মনির হোসেনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই দাম্পত্য জীবনে তাদের মধ্যে কলহ লেগেই ছিল।

গত ৩ মে সন্ধ্যা ৭টার দিকে নিজ বাড়িতে পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে মনির হোসেন তার স্ত্রীকে এলোপাতাড়ি মারধর করলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় পল্লী চিকিৎসকের পরামর্শে প্রথমে তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে এবং অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ঠাকুরগাঁও এলাকায় রাত প্রায় ১১টার দিকে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের বাবা জালাল উদ্দীন বাদী হয়ে তেঁতুলিয়া মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

.
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে এবং দণ্ডবিধির ৩০২ ধারায় একটি মামলা (নং-০৩, তারিখ: ৪ মে) রুজু করা হয়েছে। তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত মনির হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, ঘটনার বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com