খাজা রাশেদ,লালমনিরহাট::লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর এলাকায় মোটরসাইকেল- ট্রাকের সংঘর্ষে প্লাবন (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। এতে মোটরসাইকেলে থাকা আরও- ২ জন আরোহী আহত হয়েছেন। এসময়ে ঘাতক ট্রাক চালক পালিয়ে যায়।
শুক্রবার (২৭ জুন) দুপুরে লালমনিরহাট-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত প্লাবন লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার মদাতী ইউনিয়নের শাখাতি গ্রামের গোলাম রহমান বাদশার ছেলে।
আহত দুজন হলেন-জেলার হাতীবান্ধা উপজেলার কেতকীবাড়ি এলাকার আবুল কালামের ছেলে মোথির মোহাম্মদ ফুয়াদ (২২) ও পাটগ্রাম উপজেলার জোংড়া এলাকার মোখলেছার রহমানের ছেলে আতিকুর রহমান রিজু (৩২)।
প্রত্যক্ষদর্শীরাসহ পুলিশ জানান, লালমনিরহাট থেকে ছেড়ে আসা রংপুর অভিমুখী একটি ট্রাক মহেন্দ্রনগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক হতে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ ঘটে।
এতে,ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী প্লাবন নিহত হন। আর,মোটরসাইকেলে থাকা অপর দুই আরোহী গুরুতর আহত হন।
স্থানীয়রাসহ দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ইউনিটের সদস্যরা আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
লালমনিরহাট সদর থানার (তদন্ত ওসি) বাদল চন্দ্র ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply