বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
লালমনিরহাট সদর উপজেলা ভ্যান ও ঠেলাগাড়ী শ্রমিক ইউনিয়ন, লালমনিরহাট- এর ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত জামায়াত নেতার মাদ্রাসা থেকে ১৩ বস্তা সরকারি ধানের বীজ উদ্ধার নরসিংদীতে লুঙ্গি আ’ট’কে ট্রেনের দুই বগির মাঝে পড়ে যুবকের মৃ’ত্যু তারাগঞ্জে গরুর পানি খাওয়ানোর হাউজে পড়ে শিশুর মৃত্যু বুড়িচংয়ে হত্যা মামলা তুলে নিতে নারী ও তাঁর স্বামীকে হত্যার হুমকি কুমিল্লা দাউদকান্দিতে ৩৫ কেজি গাঁজা উদ্বার,গ্রেপ্তার-১ সিআইডির জ্যাকেট-ওয়াকিটকি নিয়ে নারী অপহরণের চেষ্টা, গ্রেপ্তার ৭ ১০০ রাকাত নফল নামাজ পড়িয়ে তিন চোরকে ছেড়ে দিলেন এলাকাবাসী হাতীবান্ধায় আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রে’প্তার, কারসহ বিপুল সরঞ্জাম উদ্ধার স্বরাষ্ট্র ছাড়লেন সালাহউদ্দিন, দায়িত্ব পেলেন এলজিআরডির
লালমনিরহাটে মোটরসাইকেল-ট্রাকের সংঘর্ষে নিহত -১ আহত-২

লালমনিরহাটে মোটরসাইকেল-ট্রাকের সংঘর্ষে নিহত -১ আহত-২

খাজা রাশেদ,লালমনিরহাট::লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর এলাকায় মোটরসাইকেল- ট্রাকের সংঘর্ষে প্লাবন (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। এতে মোটরসাইকেলে থাকা আরও- ২ জন আরোহী আহত হয়েছেন। এসময়ে ঘাতক ট্রাক চালক পালিয়ে যায়।

‎শুক্রবার (২৭ জুন) দুপুরে লালমনিরহাট-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

‎নিহত প্লাবন লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার মদাতী ইউনিয়নের শাখাতি গ্রামের গোলাম রহমান বাদশার ছেলে।

‎আহত দুজন হলেন-জেলার হাতীবান্ধা উপজেলার কেতকীবাড়ি এলাকার আবুল কালামের ছেলে মোথির মোহাম্মদ ফুয়াদ (২২) ও পাটগ্রাম উপজেলার জোংড়া এলাকার মোখলেছার রহমানের ছেলে আতিকুর রহমান রিজু (৩২)।

‎প্রত্যক্ষদর্শীরাসহ পুলিশ  জানান, লালমনিরহাট থেকে ছেড়ে আসা রংপুর অভিমুখী একটি ট্রাক মহেন্দ্রনগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক হতে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখী  সংঘর্ষ ঘটে।

‎এতে,ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী প্লাবন নিহত হন। আর,মোটরসাইকেলে থাকা অপর দুই আরোহী গুরুতর আহত হন।

‎স্থানীয়রাসহ দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ইউনিটের সদস্যরা আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

‎লালমনিরহাট সদর থানার (তদন্ত ওসি) বাদল চন্দ্র  ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com