বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
চাঁদাবাজির অভিযোগ : যুবদল থেকে বহিষ্কার এমপি মান্নানের ছেলে মাদকবিরোধী মিছিলকে কেন্দ্র করে পাবনায় বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, আহত ৮ অজু করতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৩ মাদ্রাসা ছাত্রের সাংবাদিককে হেনস্থার ঘটনায় সাদুল্লাপুর প্রেসক্লাবের জরুরি সভা; এসিল্যান্ডকে অপসারণ ও বিভাগীয় ব্যবস্থার দাবি ২২ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা, উচ্ছ্বাসে ভাসছে ডিভাইন কুরআন স্কুল রেলওয়ে কল্যাণ ট্রাস্ট নির্বাচন: লালমনিরহাটে ছাতা মার্কার প্রার্থী, সাইদুর রহমানের নির্বাচনী গণসংযোগ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন দাবিতে তিস্তাপাড়ে লালমনিরহাটসহ ৫ জেলার মানুষের মানববন্ধন ‎ ইয়াবা ও নারী কেলেঙ্কারির অভিযোগে ট্রাফিক সার্জেন্ট ক্লোজড রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ঝটিকা মিছিল, আটক ১০ হ্যান্ডকাফসহ আসামিকে ছিনিয়ে নিল মাদক কারবারিরা
রেলওয়ে কল্যাণ ট্রাস্ট নির্বাচন: লালমনিরহাটে ছাতা মার্কার প্রার্থী, সাইদুর রহমানের নির্বাচনী গণসংযোগ

রেলওয়ে কল্যাণ ট্রাস্ট নির্বাচন: লালমনিরহাটে ছাতা মার্কার প্রার্থী, সাইদুর রহমানের নির্বাচনী গণসংযোগ

খাজা রাশেদ, লালমনিরহাট।। আজ রোববার (২১ জুন) দুপুরে লালমনিরহাট রেলওয়ে স্টেশন ও এর আশেপাশের এলাকায় আসন্ন বাংলাদেশ রেলওয়ে (কর্মচারী) কল্যাণ ট্রাস্ট নির্বাচন উপলক্ষে এক বিশাল নির্বাচনী গণসংযোগ ও প্রচারণা চালানো হয়েছে। আগামী ২৯ জুন (সোমবার) এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

‎​লালমনিরহাট বিভাগীয় কমিটির ‘ক’ গ্রুপ থেকে শ্রমিক প্রতিনিধি পদপ্রার্থী মোঃ সাইদুর রহমান আজ দুপুরে স্টেশন এলাকায় উপস্থিত হয়ে সর্বস্তরের রেলওয়ে শ্রমিক ও কর্মচারীদের সাথে কুশল বিনিময় করেন এবং লিফলেট বিতরণ করেন। তীব্র রোদ ও গরম উপেক্ষা করে ‘ছাতা’ মার্কার সমর্থনে বিপুলসংখ্যক সমর্থক এই প্রচারণায় অংশ নেন। এ সময় সংগঠনের কেন্দ্রীয় কমিটির নাসির উদ্দিন ফারুক, সাধারণ সম্পাদক শাহীন উপস্থিত থেকে ছাতা মার্কার প্রার্থী সাইদুর রহমানের পক্ষে প্রচারণা চালান।

‎​গণসংযোগকালে আরএনবি লালমনিরহাট দপ্তরের প্রধান সহকারী (ভারপ্রাপ্ত) মোঃ সাইদুর রহমান বলেন, “লালমনিরহাট রেলওয়ে স্টেশন ও বিভিন্ন বিভাগের কর্মরত শ্রমিক-কর্মচারীদের অধিকার রক্ষা এবং অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর হিসেবে কাজ করাই আমার মূল লক্ষ্য। আমি সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীদের সেবা করার জন্য ‘ছাতা’ মার্কায় একটি করে মূল্যবান ভোট ও দোয়া প্রার্থনা করছি।”

‎​স্টেশন এলাকায় কর্মরত প্রকৌশল, সংস্থাপন, হিসাব ও নিরাপত্তা বাহিনী বিভাগের সাধারণ কর্মচারীদের মাঝে এই নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com