বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
নারায়ণগঞ্জে ডাকাতের হামলায় এসি ল্যান্ডসহ আহত ৬ আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, মাফিয়া পার্টি : স্বরাষ্ট্রমন্ত্রী হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে আওয়ামী লীগ কর্মীর মামলা রংপুরে প্রশ্নপত্র ফাঁস ও প্রক্সি পরীক্ষা দেওয়ার অভিযাগে আটক ৬ পেকুয়ায় গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক জমি কেলেঙ্কারি ও সাংবাদিক হেনস্তা: তদন্তের মুখে সাদুল্লাপুরের সেই এসিল্যান্ড ঝিনাইদহে আ.লীগ-বিএনপির সংঘর্ষ, আহত ১৮ অ্যাম্বুলেন্সে মিলল ১১৭ বোতল ভারতীয় মদ, আটক ২ বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়েনি: প্রতিমন্ত্রী আজাদ ব্রাজিলের জয়ে প্রকাশ্যে মাথা ন্যাড়া করলেন আর্জেন্টিনা সমর্থক
ব্রাজিলের জয়ে প্রকাশ্যে মাথা ন্যাড়া করলেন আর্জেন্টিনা সমর্থক

ব্রাজিলের জয়ে প্রকাশ্যে মাথা ন্যাড়া করলেন আর্জেন্টিনা সমর্থক

নিউজ ডেস্ক :: জানা গেছে, কাজী রাফি শুক্রবার ফেসবুক লাইভে ঘোষণা দেন, ব্রাজিল যদি হাইতির বিপক্ষে জয়লাভ করে তাহলে তিনি নিজের মাথা ন্যাড়া করবেন। বিষয়টি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যেও আলোচনা শুরু হয়।


এ সময় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনেকেই মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তা ছড়িয়ে দেন।

উপস্থিত ব্রাজিল সমর্থক আল আমিন হাওলাদার বলেন, ফেসবুক লাইভে রাফি বলেছিল, ব্রাজিল জিতলে সে মাথা ন্যাড়া করবে। সেই কথা অনুযায়ী ঝাউবন এলাকায় এসে তার মাথা ন্যাড়া করে দেওয়া হয়েছে। রাফি কথা দিয়ে কথা রেখেছে।

মাথা ন্যাড়া করার পর আর্জেন্টিনা সমর্থক কাজী রাফি বলেন, আমি ফেসবুক লাইভে কথা দিয়েছিলাম, ব্রাজিল জিতলে মাথা ন্যাড়া করব। ব্রাজিল জিতেছে, তাই আমি আমার প্রতিশ্রুতি রেখেছি।


শনিবার সকালে ৩-০ গোলে জয় পায় ব্রাজিল। এরপর পটুয়াখালী শহরের বিভিন্ন এলাকার ব্রাজিল সমর্থকরা রাফির বাসায় যান। পরে তিনি স্বেচ্ছায় বাসা থেকে বের হয়ে শহরের ঝাউবন এলাকায় আসেন। সেখানে উপস্থিত ব্রাজিল সমর্থকদের মধ্যেই তার মাথা ন্যাড়া করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com