খাজা রাশেদ, লালমনিরহাট।। আজ রোববার (২১ জুন) দুপুরে লালমনিরহাট রেলওয়ে স্টেশন ও এর আশেপাশের এলাকায় আসন্ন বাংলাদেশ রেলওয়ে (কর্মচারী) কল্যাণ ট্রাস্ট নির্বাচন উপলক্ষে এক বিশাল নির্বাচনী গণসংযোগ ও প্রচারণা চালানো হয়েছে। আগামী ২৯ জুন (সোমবার) এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
লালমনিরহাট বিভাগীয় কমিটির ‘ক’ গ্রুপ থেকে শ্রমিক প্রতিনিধি পদপ্রার্থী মোঃ সাইদুর রহমান আজ দুপুরে স্টেশন এলাকায় উপস্থিত হয়ে সর্বস্তরের রেলওয়ে শ্রমিক ও কর্মচারীদের সাথে কুশল বিনিময় করেন এবং লিফলেট বিতরণ করেন। তীব্র রোদ ও গরম উপেক্ষা করে ‘ছাতা’ মার্কার সমর্থনে বিপুলসংখ্যক সমর্থক এই প্রচারণায় অংশ নেন। এ সময় সংগঠনের কেন্দ্রীয় কমিটির নাসির উদ্দিন ফারুক, সাধারণ সম্পাদক শাহীন উপস্থিত থেকে ছাতা মার্কার প্রার্থী সাইদুর রহমানের পক্ষে প্রচারণা চালান।
গণসংযোগকালে আরএনবি লালমনিরহাট দপ্তরের প্রধান সহকারী (ভারপ্রাপ্ত) মোঃ সাইদুর রহমান বলেন, “লালমনিরহাট রেলওয়ে স্টেশন ও বিভিন্ন বিভাগের কর্মরত শ্রমিক-কর্মচারীদের অধিকার রক্ষা এবং অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর হিসেবে কাজ করাই আমার মূল লক্ষ্য। আমি সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীদের সেবা করার জন্য ‘ছাতা’ মার্কায় একটি করে মূল্যবান ভোট ও দোয়া প্রার্থনা করছি।”
স্টেশন এলাকায় কর্মরত প্রকৌশল, সংস্থাপন, হিসাব ও নিরাপত্তা বাহিনী বিভাগের সাধারণ কর্মচারীদের মাঝে এই নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
Leave a Reply