বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়েনি: প্রতিমন্ত্রী আজাদ ব্রাজিলের জয়ে প্রকাশ্যে মাথা ন্যাড়া করলেন আর্জেন্টিনা সমর্থক পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত ব্রহ্মপুত্র নদের ভাঙনে ৫০ ঘরবাড়ি বিলীন, হুমকির মুখে শতাধিক পরিবার হাইতিকে হটিয়ে ফের শীর্ষে ফিরল ব্রাজিল হাঁটুপানি মাড়িয়ে স্কুলে যাচ্ছে শিক্ষার্থীরা খাগড়াছড়িতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগে আনসার সদস্য বরখাস্ত শিশু নন্দিনী হত্যা পুলিশের দুই মামলায় গ্রেপ্তার ১০, কয়েকটি গ্রামে গ্রেপ্তার আতংক সম্পাদক গ্রেপ্তার-সাংবাদিকদের বিরুদ্ধে মামলা, দুঃখ প্রকাশ করলেন প্রতিমন্ত্রী শাহে আলম ‘অগ্রযাত্রা প্রতিদিন’ এর ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম গ্রেপ্তার
বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়েনি: প্রতিমন্ত্রী আজাদ

বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়েনি: প্রতিমন্ত্রী আজাদ

মনজু হোসেন,স্টাফ রিপোর্টার:: বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবার বাজেট ঘোষণার পরও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়েনি বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি।

শনিবার (২০ জুন) সকালে পঞ্চগড়ের বোদা উপজেলায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এ সময় তিনি বলেন, বিরোধী দল এবারের বাজেটকে ‘কল্পনার বাজেট’ বলছে। কিন্তু পরিকল্পনা ছাড়া কোনো স্বপ্ন বাস্তবায়ন সম্ভব নয়। দেশের উন্নয়নের জন্য বড় পরিকল্পনা ও সুদূরপ্রসারী লক্ষ্য থাকা প্রয়োজন।

এর আগে বোদা উপজেলা পরিষদ চত্বরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মানবিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রতিমন্ত্রী। তিনি জানান, আঞ্চলিক সমতার ভিত্তিতে পঞ্চগড়ের উন্নয়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হবে। বোদা ও দেবীগঞ্জ উপজেলাকে আধুনিকভাবে গড়ে তুলতে ইতোমধ্যে নানা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

তিনি আরও বলেন, দেবীগঞ্জ অর্থনৈতিক অঞ্চল, বোদায় মিনি স্টেডিয়াম নির্মাণ, সড়ক উন্নয়ন, পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীতকরণ এবং বন্ধ শিল্প-কারখানা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

পরে প্রতিমন্ত্রী ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ১ লাখ ৬৮ হাজার টাকা, ৪১ মেট্রিক টন চাল এবং ৬০টি পরিবারের মধ্যে ছাগল বিতরণ করেন।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী বোদা ও দেবীগঞ্জ উপজেলার নদীভাঙন এলাকা পরিদর্শন এবং বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের উদ্বোধনে অংশ নেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com