বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
‎গাজীপুর সাংবাদিক সমিতির উদ্যোগে কাশিমপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে পঞ্চগড়ে পৌর ছাত্রদলের মিছিল প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালালেন এনসিপি নেতা কালিয়াকৈরে বিভিন্ন অপকর্ম বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা ব্যবসায়ীকে মারধর ও থানায় আটকে রেখে নির্যাতনের অভিযোগ, ওসির বিভাগীয় শাস্তির দাবি লালমনিরহাট জেলা কারাগারে ১৫ দিনে একবার দেখা! অতিরিক্ত বন্দীতে স্বজনদের দুর্ভোগ কালিয়াকৈরে চাঞ্চল্যকর আজিবুর রহমান হত্যা মামলার ২ নম্বর আসামি গ্রেপ্তার। লালমনিরহাটে দৈনিক যুগের আলো পত্রিকার- ৩৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত গাইবান্ধার সদর উপজেলায় বাদিয়াখালীতে ট্রেনের নিচে পড়ে এক যুবকের মৃত্যু মাদকসেবনের সময় আটক ২, পুকুর পরিষ্কার করালেন স্থানীয়রা
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন দাবিতে তিস্তাপাড়ে লালমনিরহাটসহ ৫ জেলার মানুষের মানববন্ধন ‎

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন দাবিতে তিস্তাপাড়ে লালমনিরহাটসহ ৫ জেলার মানুষের মানববন্ধন ‎

‎খাজা রাশেদ,লালমনিরহাট।। দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে, লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার দক্ষিণ ভোটমারীর নদীপাড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

‎শনিবার (২০ জুন) দুপুরে ‘তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংগ্রাম কমিটির’ ব্যানারে আয়োজিত মানববন্ধনে, রংপুর বিভাগের ৫ জেলার হাজারো মানুষ অংশ নেন বলে আয়োজকরা দাবি করেন। সেখানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন জেলার নেতাকর্মীর পাশাপাশি কুড়িগ্রাম থেকে নির্বাচিত দলটির ২জন সংসদ সদস্যও উপস্থিত ছিলেন।



‎তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংগ্রাম কমিটি লালমনিরহাট জেলা শাখার আহবায়ক এ্যাডভোকেট মোঃ ফিরোজ হায়দার লাভলুর নেতৃত্বে মানববন্ধনে ব্যবসায়ী, কৃষক, শ্রমিক, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মীসহ হাজার হাজার মানুষ অংশ গ্রহণ করেছে। মানববন্ধনে সংগঠনের সদস্য সচিব মাওলানা মোঃ হাবিবুর রহমান, এ্যাডভোকেট আব্দুল বাতেন, ব্যবসায়ী নেতা মোঃ আনোয়ারুল ইসলাম রাজু, হাফেজ শাহ আলম ও নিয়াজ আহমেদ রেজা প্রমূখ। এছাড়াও বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর লালমনিরহাট জেলা শাখার আমীর এ্যাডভোকেট আবু তাহের।



‎মানববন্ধনে যোগ দেয়া নদীপাড়ের ক্ষতিগ্রস্থ মানুষ নতুন প্রতিশ্রুতির বদলে, দ্রুত কাজ শুরুর তাগাদা দেন।

‎অন্যদিকে, সরকারের সম্প্রতি গঠন করা কারিগরি কমিটি এবং শুক্রবার ১৯ জুন সরকারের ৩ জন মন্ত্রীসহ উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের নদী পরিদর্শনকে প্রহসন উল্লেখ, করে পাশ হওয়া বাজেটে তিস্তার জন্য বরাদ্ধের দাবি জানিয়েছেন, কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com