বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
তজুমদ্দিনে আন্তঃজেলা গরু চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার, পলাতক কয়েকজন কালীগঞ্জে সড়কের বেহাল দশা, চরম ভোগান্তিতে কয়েক লাখ মানুষ পঞ্চগড়ে চা বাগানে বজ্রপাতে প্রাণ গেল শ্রমিকের পঞ্চগড়ে চতুর্থ শ্রেণির ছাত্রী শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষক আটক গাইবান্ধার সুন্দরগঞ্জে বজ্রাপাতে ৩ জনের মৃত্যু বিএনপি নেতার সঙ্গে মারামারি করা সেই শিক্ষিকা বরখাস্ত ১৫ শতকের দলিলে ২১ শতকের স্বপ্ন: বাটোয়ারা মামলায় একটি ‘গাণিতিক জালিয়াতি’র এনালগ ব্যবচ্ছেদ! হোয়াইট হাউসে গুলি, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে নিত্যপণ্যের দাম বাড়তি, অস্বস্তিতে নিম্ন ও মধ্যবিত্তরা গরমে হাঁসফাঁস করছে মানুষ, লোডশেডিং অব্যবস্থাপনা ও সমন্বয়হীনতায়
পঞ্চগড়ে চা বাগানে বজ্রপাতে প্রাণ গেল শ্রমিকের

পঞ্চগড়ে চা বাগানে বজ্রপাতে প্রাণ গেল শ্রমিকের

মনজু হোসেন, স্টাফ রিপোর্টার: পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় চা বাগানে কাজ করার সময় বজ্রপাতে সোহরাওয়ার্দী (৪০) নামে এক চা শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন শ্রমিক আহত হয়েছেন।

রবিবার উপজেলার ধামোর ইউনিয়নের সোনাপাতিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহরাওয়ার্দী সোনাপাতিলা মাধগজ এলাকার আব্দুস ছামাদের ছেলে। আহত শ্রমিকের নাম মোস্তফা, তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সোনাপাতিলা এলাকার একটি চা বাগানে সোহরাওয়ার্দীসহ তিনজন শ্রমিক চা পাতা সংগ্রহের কাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই সোহরাওয়ার্দীর মৃত্যু হয়। পাশে থাকা মোস্তফা গুরুতর আহত হন, তবে তাদের সঙ্গে থাকা অপর শ্রমিক অক্ষত থাকেন।

আহত মোস্তফাকে দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আটোয়ারী থানার এসআই জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com