লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে র্যাব-১৩ এর পৃথক অভিযানে ১৩২ বোতল ফেনসিডিল সমগোত্রীয় মাদকদ্রব্য ফেনসিডিল উদ্ধারসহ তিনজন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

র্যাব জানায়, ‘বাংলাদেশ আমার অহংকার’ মূলমন্ত্রকে ধারণ করে মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
এরই ধারাবাহিকতায় রোববার (৫ এপ্রিল ২০২৬) বিকেল ৪টা ১৫ মিনিটে র্যাব-১৩, সিপিএসসি, রংপুরের একটি আভিযানিক দল লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের সিরাজুল মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে আলহাজ্ব আব্দুল কাদির জামে মসজিদের সামনে পাকা সড়ক থেকে স্কচটেপ দিয়ে মোড়ানো ১৩২ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়। এ সময় মাদকসহ তিন নারীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— রুপালী (৪৩), জেলা জয়পুরহাট; স্মৃতি আক্তার (২৪), জেলা গাইবান্ধা এবং মোমেনা খাতুন (৪৯), জেলা জয়পুরহাটের বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে অজ্ঞাত উৎস থেকে মাদক সংগ্রহ করে লালমনিরহাটসহ দেশের বিভিন্ন স্থানে অভিনব কৌশলে সরবরাহ ও বিক্রি করে আসছিলেন।
র্যাব আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে এবং তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে র্যাব-১৩ এর অভিযান ও গোয়েন্দা তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
Leave a Reply