বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
লালমনিরহাটে চলন্ত বাসে সন্তান প্রসব! নবজাতকের নাম ‘আনাস হাসান’ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার লালমনিরহাটে পুলিশের মতবিনিময় সভা পঞ্চগড়ে রাস্তার পাশের খালে ব্যবসায়ীর মরদেহ, তদন্তে পুলিশ-সিআইডি গাজীপুরে চোরাই গরু উদ্ধার করে বিপাকে কালিয়াকৈর থানা পুলিশ আদর্শ ইসলামিক ক্যাডেট স্কুলের অভিভাবক সমাবেশ, ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী ৯ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু, একই শ্মশানে পাশাপাশি চিতা বকশীগঞ্জে শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে জখমের অভিযোগ! পঞ্চগড় পৌরসভায় ২৭টি ডাস্টবিন বিতরণ তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য না পাওয়ার অভিযোগ, পঞ্চগড়ে ক্ষুব্ধ সংবাদকর্মীরা পঞ্চগড়ে সুইসগেট ভাঙার এক বছরেও হয়নি সেতু, দুর্ভোগে হাজার হাজার মানুষ
লালমনিরহাটে ১৩২ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ৩

লালমনিরহাটে ১৩২ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ৩

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে র‍্যাব-১৩ এর পৃথক অভিযানে ১৩২ বোতল ফেনসিডিল সমগোত্রীয় মাদকদ্রব্য ফেনসিডিল উদ্ধারসহ তিনজন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

র‍্যাব জানায়, ‘বাংলাদেশ আমার অহংকার’ মূলমন্ত্রকে ধারণ করে মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

এরই ধারাবাহিকতায় রোববার (৫ এপ্রিল ২০২৬) বিকেল ৪টা ১৫ মিনিটে র‍্যাব-১৩, সিপিএসসি, রংপুরের একটি আভিযানিক দল লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের সিরাজুল মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে আলহাজ্ব আব্দুল কাদির জামে মসজিদের সামনে পাকা সড়ক থেকে স্কচটেপ দিয়ে মোড়ানো ১৩২ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়। এ সময় মাদকসহ তিন নারীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— রুপালী (৪৩), জেলা জয়পুরহাট; স্মৃতি আক্তার (২৪), জেলা গাইবান্ধা এবং মোমেনা খাতুন (৪৯), জেলা জয়পুরহাটের বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে অজ্ঞাত উৎস থেকে মাদক সংগ্রহ করে লালমনিরহাটসহ দেশের বিভিন্ন স্থানে অভিনব কৌশলে সরবরাহ ও বিক্রি করে আসছিলেন।
র‍্যাব আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে এবং তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে র‍্যাব-১৩ এর অভিযান ও গোয়েন্দা তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com