লালমনিরহাট প্রতিনিধি: বসুন্ধরা গ্রুপের সমাজসেবামূলক সংগঠন বসুন্ধরা শুভসংঘ লালমনিরহাট জেলা শাখার নতুন কমিটিতে জেলা সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন শিক্ষানুরাগী রাশেদুল ইসলাম রাশেদ। শিক্ষা ও মানবকল্যাণে দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবেই তাঁকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

‘শুভ কাজে সবার পাশে’—এই প্রত্যয়ে গঠিত ৪১ সদস্য বিশিষ্ট জেলা কমিটির অনুমোদন দেওয়া হয় শনিবার (২৪ জানুয়ারি)। বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী এক বছরের জন্য মো. জামাল হোসন সভাপতি, মো. নাঈম রহমান সাধারণ সম্পাদক এবং মেহেদী হাসান মাসুদ সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন।
নবনির্বাচিত সহসভাপতি রাশেদুল ইসলাম রাশেদ লালমনিরহাট জেলা শহরের প্রাণকেন্দ্র মিশনমোড় এলাকায় অবস্থিত শিবরাম আদর্শ পাবলিক স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক। সংগঠনের নেতারা মনে করছেন, শিক্ষাক্ষেত্রে রাশেদুল ইসলাম রাশেদের দীর্ঘ অভিজ্ঞতা ও সামাজিক দায়বদ্ধতা বসুন্ধরা শুভসংঘ লালমনিরহাট জেলা শাখার কার্যক্রমে নতুন গতি ও দিকনির্দেশনা যোগ করবে।
নবগঠিত কমিটিতে উপদেষ্টা হিসেবে রয়েছেন লালমনিরহাট জেলার বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী লায়লা হাবিব, শেখ শফিউদ্দিন কমার্স কলেজ লালমনিরহাটের অধ্যক্ষ এন্তাজুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর আলম, দৈনিক কালের কণ্ঠের লালমনিরহাট জেলা প্রতিনিধি হায়দার আলী বাবু, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি রেজাউল করিম মানিক এবং ডেইলি সানের জেলা প্রতিনিধি তন্ময় আহমেদ নয়ন।
কমিটির অন্য সদস্যরা হলেন-সহ সভাপতি নুপুর আক্তার, সহ সভাপতি সাইদুল ইসলাম, সহ সভাপতি মোঃ লাবু মিয়া, সহ সভাপতি রাশেদুল ইসলাম রাশেদ , যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আনোয়ারুল হক মিলন , যুগ্ম সাধারন সম্পাদক কাজল কুমার নীল ,যুগ্ম সাধারন সম্পাদক সেলিনা আক্তার সুইটি, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আসাদুজ্জামান জ্বীম বাবু, দপ্তর সম্পাদক উম্মে সাদিকা সুরভী ,সহ দপ্তর সম্পাদক সৌরভ সাহা ,অর্থ সম্পাদক মোঃ শিমুল মিয়া ,সহ অর্থ সম্পাদক নাজমুল হাসান লিমন,নারী ও শিশু বিষয়ক সম্পাদক গঙ্গা রাণী, ইভেন্ট সম্পাদক মিথুন রায়,ধর্ম বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম,প্রচার সম্পাদক মাহাবুর রহমান ,কর্ম ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ফাতেমা খন্দকার নেন্সি ,সাহিত্য ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক শিব সুন্দর বর্মণ , স্বাস্থ্য ও মানবসম্পাদক বিষয়ক সম্পাদক মো: গোলাম মোসাইব, ক্রীড়া সম্পাদক চান মিয়া ,ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক মিজানুর রহমান ,সমাজকল্যাণ সম্পাদক শাহরিয়ার রাকিব শাআদ,তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নিরাময় কুমার রায়,শিক্ষা ও পাঠ্যচক্র বিষয়ক সম্পাদক মাবিয়া রহমান,আপ্যায়ন বিষয়ক সম্পাদক মুক্তি রায়।
কার্যকরী সদস্য – অ্যাড. মলিনা ইয়াসমিন ,আফছানা নাহিদ আখি, নাজিরা পারভিন টপি, সেলিম হোসেন ,ভক্ত রায় ,মোঃ সাকিল খান, মোছাঃ শারমিন আক্তার, মোঃ জাহাঙ্গীর আলম ,মোঃ নুর ইসলাম, সাকিব আহমেদ, সাহানাজ পারভীন, রাবেয়া ইসলাম সীন, তাসলিমা আক্তার।

বসুন্ধরা গ্রুপের সমাজসেবামূলক সংগঠন বসুন্ধরা শুভসংঘ দীর্ঘদিন ধরে দেশে বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এর মধ্যে রয়েছে শীতবস্ত্র বিতরণ, দুস্থ পরিবারের মাঝে ইফতার ও খাদ্য বিতরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প, পরিবেশ রক্ষার্থে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ, সেলাই মেশিন বিতরণ, পথশিশুদের পড়াশোনার ব্যবস্থা এবং নানা জনকল্যাণমূলক কার্যক্রম।
নতুন কমিটির নেতৃত্বে লালমনিরহাট জেলায় শীতবস্ত্র বিতরণ, শিক্ষা সহায়তা, চিকিৎসা সেবা, বৃক্ষরোপণ ও নানা জনকল্যাণমূলক কার্যক্রম আরও সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে।
প্রবা/আরইসআর
Leave a Reply