বিজ্ঞাপন:
 
সংবাদ শিরোনাম:
‎লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ লালমনিরহাটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীতে যুবদলের উদ্যেগে ঈদ সামগ্রিক বিতরণ লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদকসহ বিভিন্ন মালামাল জব্দ নীলসাগর এক্সপ্রেস দুর্ঘটনায় আহত ৫০, ঈশ্বরদী থেকে যাচ্ছে উদ্ধারকারী ট্রেন সবার কাছে ক্ষমা চেয়ে ফেসবুক পোস্ট নাসীরুদ্দিন পাটোয়ারীর সৌদিতে মিসাইল হামলায় আহত বাংলাদেশি যুবকের মৃত্যু লালমনিরহাটে ট্রাক চাপায় একই পরিবারের ৩ জন নিহত আ.লীগ নেতার বিরুদ্ধে অসহায় পরিবারের জমি দখলের অভিযোগে, সংবাদ সম্মেলন ‎ বার কাউন্সিল ভাইভা পরীক্ষায় শিবরাম স্কুলের প্রধান শিক্ষক লতা উত্তীর্ণ
মনোনয়নপত্র সংগ্রহ, ‘বিদ্রোহী’ প্রার্থী হলেন আলোচিত রুমিন ফারহানা

মনোনয়নপত্র সংগ্রহ, ‘বিদ্রোহী’ প্রার্থী হলেন আলোচিত রুমিন ফারহানা

ডেস্ক রিপোর্ট::আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে বিএনপি প্রার্থী জমিয়ত নেতা মাওলানা জুনায়েদ আল-হাবীবের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হয়ে লড়বেন দলটির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।


বুধবার দুপুরে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তার পক্ষে সরাইল উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আলী হোসেন মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

মনোনয়ন ফরম নেয়ার সময় সরাইল ও আশুগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের বর্তমান এবং সাবেক কয়েকশ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মনোনয়ন ফরম সংগ্রহের বিষয়ে আলী হোসেন বলেন, আমিসহ কয়েকজন নেতাকর্মীকে মনোনয়ন ফরম নেয়ার জন্য দায়িত্ব দেয়া হয়েছে। আমরা আজকে ফরম নিয়েছি। পরবর্তী সিদ্ধান্ত রুমিন ফারহানা নেবেন।

ব্রাহ্মণবাড়িয়া- ২ আসন থেকে ব্যারিস্টার রুমিন ফারহানা ছাড়াও অন্তত অর্ধডজন সম্ভাব্য প্রার্থী বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে এ আসনটি বিএনপি তাদের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ- এর জন্য ছেড়ে দিয়েছে। আসনটিতে বিএনপির সমর্থন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীব।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিএনপির জোটের প্রার্থী ঘোষণার প্রতিক্রিয়ায় ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, এতো বড় দল (বিএনপি) তাদের নিজস্ব ভালো-মন্দ বুঝতে হয়। যেহেতু জমিয়তে উলামায়ের সঙ্গে তারা জোট করেছে আসন না দিলে কেমন করে জোট হবে! দল বাধ্য হয়ে আসন দিয়েছে।

স্বতন্ত্র ভোট করলে দল ব্যবস্থা নেবে কিনা জানতে চাইলে রুমিন ফারহানা বলেন, যদি ব্যবস্থা নিতে হয় ওনারা নিশ্চই নেবেন। আমি তো আসলে বাধা দিতে পারব না।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com