বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
গাইবান্ধায় হানিট্র্যাপ চক্রের আস্তানায় অভিযান, নারীসহ গ্রেফতার ৩ লালমনিরহাটে নানা আয়োজনে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত ‘ডিবির হেফাজতে’ ছাত্রলীগ কর্মীর মৃত্যুর আগে আটকের সময় কী ঘটেছিল, এমন ভিডিও ফেসবুকে মাদককারবারি বড় ভাইকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিতে গিয়ে আটক ছোট ভাই ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনের দাবিতে তিন কিলোমিটারজুড়ে মানববন্ধন শাহবাগে ফ্ল্যাট থেকে চিকিৎসকের মরদেহ উদ্ধার চার নারীসহ ইউপি চেয়ারম্যান-মেম্বার আটক রাজধানীতে আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার বালু উত্তোলন নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিতে বিএনপি কর্মী নিহত কালিয়াকৈরের মৌচাক ভান্নারা সড়কের উপর দোকান নির্মাণের অভিযোগ
পুলিশের নাকের ডগায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

পুলিশের নাকের ডগায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা পুলিশ সুপারের কার্যালয় ও কোতোয়ালি থানা পুলিশের নাকের ডগায় মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহসংলগ্ন সড়কে মিছিল বের করে তারা। ৪৯ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, দুপুরে কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহের দক্ষিণ পাশের গলি থেকে মিছিলটি বের হয়ে ধর্মসাগর পার্কের ভেতর দিয়ে দৌড়ে পালিয়ে যায় নিষিদ্ধ সংগঠনটির কর্মীরা। এতে অংশগ্রহণকারী বেশিরভাগই ছিল ভবঘুরে ও টোকাই প্রকৃতির ।

মিছিলে কুমিল্লা আদর্শ সদর উপজেলার কাটানিশার শিমপুর এলাকার এনায়েত নামে এক ছাত্রলীগকর্মীকে দেখা যায়। কুমিল্লা মহানগর সভাপতি নুর মোহাম্মদ সোহেল ও সাধারণ সম্পাদক মোশাররফ রহমান মুন মিছিল করতে সহযোগিতা করেছে বলে জানা গেছে।

কুমিল্লা মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ফখরুল ইসলাম মিঠু বলেন, পুলিশ সুপারের কার্যালয়ের ২০০ গজ পূর্বে এবং কোতোয়ালি থানার ৩০০ গজ পশ্চিম পাশের মধ্যবর্তী স্থানে ছাত্রলীগ কীভাবে মিছিল করল? পুলিশ কী করছে? আমরা জানতে চাই। এদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক।

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি কাজী জুবায়ের আলম জিলানী বলেন, দিল্লি থেকে টাকা পাঠিয়ে কুমিল্লার মাফিয়া সাবেক এমপি বাহার ও তার মেয়ে সূচনা টোকাই দিয়ে মিছিলগুলো করাচ্ছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচিত এদের আইনের আওতায় আনা ।

এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা কোতোয়ালি থানার ওসি মহিনুল ইসলাম বলেন, কয়েকজন টোকাই ভোরে মিছিলটি করে। আমরা ব্যবস্থা নিচ্ছি।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. রাশেদুল হক চৌধুরী বলেন, মিছিলের পর ফুটেজটি আমি দেখেছি। আমাদের টিম কাজ করছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com