বিজ্ঞাপন:
 
সংবাদ শিরোনাম:
আ.লীগ নেতার বিরুদ্ধে অসহায় পরিবারের জমি দখলের অভিযোগে, সংবাদ সম্মেলন ‎ বার কাউন্সিল ভাইভা পরীক্ষায় শিবরাম স্কুলের প্রধান শিক্ষক লতা উত্তীর্ণ বারবার ফেলের তালিকায় আমি, তবুও বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ আইনজীবীদের অভিনন্দন কেন্দ্রীয় শহীদ মিনারে এলোপাতাড়ি গুলিতে ‘কন্টেন্ট ক্রিয়েটর’ আহত পঞ্চগড়ে ভাইরাল পকেটমার কাণ্ডে প্রধান অভিযুক্ত গ্রেফতার, টাকা উদ্ধার ৫ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার মির্জা আব্বাসকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি চাঁদপুরে গ্যাস লিকেজের আগুন, পুড়ল পুলিশের গাড়ি ও অটোরিকশা ভাড়া বাসা থেকে জাবি ছাত্রীর মরদেহ উদ্ধার ভারত থেকে এলো ১৬ টন চাল
দিল্লি থেকে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করতে পারে আওয়ামী লীগ

দিল্লি থেকে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করতে পারে আওয়ামী লীগ

ডেস্ক রিপোর্ট ::নির্বাচন বানচালে আওয়ামী লীগ দিল্লি থেকে ষড়যন্ত্র করতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘জাতীয় নির্বাচন বানচালে দিল্লি থেকে ষড়যন্ত্র করতে পারে আওয়ামী লীগ। তবে জনগণ তা প্রতিহত করবে। তখন আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে যাবে।

বিএনপি মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগ জন্মের পর থেকেই সন্ত্রাসী কার্যক্রম করে আসছে। ভারতে বসে শেখ হাসিনা যেসব কথাবার্তা বলছে, যেসব কার্যকলাপ করছে, এগুলো আওয়ামী লীগের জন্য চরম ক্ষতিকর হচ্ছে। সে (শেখ হাসিনা) যদি ক্ষমা চেয়ে বলতো আমরা ভুল করেছি, কিছু ভালো লোককে সামনে এগিয়ে দিয়ে রাজনীতি করার চেষ্টা করতো, তাহলে ভালো হতো।দলটি নিজেরাই নিজেদের ক্ষতি করছে।’


দুই ছাত্র উপদেষ্টার প্রসঙ্গ টেনে ফখরুল বলেন, ‘তাদের ব্যাপারে আমরা আগেই বলেছি। ড. ইউনূসের দায়িত্ব হবে নিরপেক্ষতা বজায় রাখতে তাদের সরিয়ে দেওয়া। তা না হলে প্রশ্ন উঠবেই।


তিনি বলেন, ‘নির্বাচন হওয়া নিয়ে সবার সমর্থন করা উচিত। অন্যথায় এই জাতি চরম বিপদের সম্মুখীন হবে। যেটা কাটিয়ে ওঠা এই জাতির জন্য সম্ভব হবে কিনা সন্দেহ আছে।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com