বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
মিয়ানমার-ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী প্রশিক্ষণের নামে বিদেশে পলাতক, কাস্টমস কর্মকর্তা শহিদুজ্জামান বরখাস্ত পঞ্চগড়ে মামলার হাজিরা দিতে এসে আদালতের বেঞ্চে আসামির মৃত্যু মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে লালমনিরহাটে দুই ফার্মেসিকে জরিমানা আ.লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ অভিযোগ দেওয়ায় থানার সামনেই অভিযোগকারীর ওপর হামলা, আটক ৩ এবার গাইবান্ধায় কিশোর হত্যার জেরে অভিযুক্তদের বাড়িতে হামলা-ভাঙচুর দ্বিতীয় বিয়ে নিবন্ধন নিয়ে বিতর্ক, কালিয়াকৈরের কাজী অফিসের ভূমিকা নিয়ে প্রশ্ন নিয়ম ভেঙে আগেভাগে ব্যবহারিক পরীক্ষা, পঞ্চগড়ে তদন্তে অভিযোগের সত্যতা পঞ্চগড়ে ২৭ বোতল ফেনসিডিল ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
গোপালগঞ্জে কারাগারে হামলা: ভাঙচুর, আগুন, লুটপাট

গোপালগঞ্জে কারাগারে হামলা: ভাঙচুর, আগুন, লুটপাট

Oplus_0

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সমাবেশ ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে গোপালগঞ্জ। বুধবার (১৬ জুলাই) বিকেলে সমাবেশ শেষে মাদারীপুর যাওয়ার পথে এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরের ওপর আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। এই হামলার রেশ গিয়ে পড়ে গোপালগঞ্জ জেলা কারাগারে, যেখানে সংঘবদ্ধ হামলা চালিয়ে মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং মূল ফটক ভাঙার চেষ্টা করা হয়।

কারাগারে দায়িত্বরত কারা রক্ষীরা হামলায় আহত হয়েছেন, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে। এতে প্রশাসন ও নিরাপত্তা বাহিনী চরম সতর্ক অবস্থানে চলে আসে।

হামলার জেরে পুলিশ ও সেনাবাহিনী রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এনসিপি নেতাদের বহরে ইটপাটকেল ছোঁড়া হয়, ভাঙচুর করা হয় বেশ কয়েকটি গাড়ি। একপর্যায়ে পুলিশ ও সেনা সদস্যদেরকে এনসিপি নেতাদের নিয়ে পিছু হটতে দেখা যায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গোপালগঞ্জ জেলা প্রশাসন শহরজুড়ে ১৪৪ ধারা জারি করেছে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।

ঘটনার পর পুরো জেলা শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রশাসনের পক্ষ থেকে সকল রাজনৈতিক কার্যক্রম ও জমায়েত নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com