বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
৯০০ পিস ইয়াবাসহ আর্জেন্টিনা সমর্থক তরুণ গ্রেপ্তার সুন্দরগঞ্জে এনসিপির আহ্বায়ক কমিটি, নেতৃত্বে জিকো-আশানুর-আজিজুর পঞ্চগড়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে এক ব্যক্তি আটক অভিযানের নামে স্বর্ণ চুরির ঘটনায় দুই পুলিশ কারাগারে পুকুরে ডুবে প্রাণ গেল একই পরিবারের ৩ শিশুর তিস্তা মহাপরিকল্পনা যেকোনো মূল্যে বাস্তবায়ন করব : মির্জা ফখরুল চট্টগ্রামে ৮ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার ২০২৫-এর প্রশ্নে পরীক্ষা নেওয়া সেই কেন্দ্রের সব শিক্ষক-কর্মকর্তাকে অব্যাহতি গুরুদাসপুরে ৩৫ পরিবার অবরুদ্ধ, ইউএনওর হস্তক্ষেপে খুলল চলাচলের পথ দুলুর শুরু করা ‘আলোকিত লালমনিরহাট’ আন্দোলন সারাদেশে ছড়িয়ে পড়বে লালমনিরহাটে- মির্জা ফখরুল
ফেসবুক থেকে আয়ের সুযোগ বাড়াতে নতুন সিদ্ধান্ত নিলো মেটা

ফেসবুক থেকে আয়ের সুযোগ বাড়াতে নতুন সিদ্ধান্ত নিলো মেটা

অনলাইন ডেস্ক: ফেসবুক থেকে আয়ের সুযোগ বাড়াতে নতুন সিদ্ধান্ত নিলো মেটা। এবার থেকে ফেসবুকে আপলোড হওয়া সব ভিডিওই ‘রিলস’ ফরম্যাটে প্রদর্শিত হবে। অর্থাৎ, এখন থেকে ফেসবুকে ভিডিও পোস্ট মানেই তা রিলস হিসেবেই দেখা যাবে।

১৭ জুন এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি এ কথা জানায়। এ পরিবর্তনের ফলে সব ধরনের ভিডিও কনটেন্ট ব্যবহারকারীরা রিলস ফরম্যাটে সহজে আপলোড ও শেয়ার করতে পারবেন। ভিডিও ট্যাবের নামেও পরিবর্তন আনছে প্রতিষ্ঠানটি। এর নতুন নাম হবে রিলস ট্যাব।

ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা জানায়, নতুন এ ফিচার শিগগিরই কার্যকর হবে। সব ব্যবহারকারীর প্রোফাইল ও পেজে ধাপে ধাপে আপডেট হবে। কয়েক মাসের মধ্যেই বিশ্বব্যাপী ফিচারটি কার্যকর হবে। নতুন এ ফিচারে রিলসের দৈর্ঘ বা ফরম্যাটে কোনো সীমাবদ্ধতা থাকবে না। এতে সব ধরনের ভিডিও কনটেন্ট রিলস হিসেবে আপলোড ও পোস্ট করা যাবে।

যেসব ব্যবহারকারী আগে ভিডিও ক্যাটাগরিতে কনটেন্ট আপলোড করেছেন; তাদের চিন্তার কোনো কারণ নেই। ওই ভিডিওগুলো যেভাবে আপলোড হয়েছে; সেভাবেই থাকবে। রিলস ট্যাবে ক্লিক করলে সেগুলো খুঁজে পাওয়া যাবে। আগে রিলসে সর্বোচ্চ ৯০ সেকেন্ডের ভিডিও আপলোড করা যেত।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com