বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
তিস্তা কে আর খাদেম উচ্চ বিদ্যালয়ের ৯৬ ব্যাচের পূর্ণমিলনী ২০২৬ অনুষ্ঠিত গাজীপুরে পিস্তল গুলি প্রাইভেটকার সহ গ্রেফতার ১ জন কোরবানির মাংস পেয়ে তৃপ্তির হাসি,বেটি-জামাইয়োক নিয়ে তৃপ্তি করে গোশতো-ভাত খামো সন্তানের জন্ম দিলেন মানসিক ভারসাম্যহীন নারী, বাবা কে? কোরবানি দিতে গিয়ে আহত হয়ে পঙ্গু হাসপাতালে ১৬৯ জন বিক্রি না হওয়ায় মাটিতে পুঁতে ফেলা হলো কোরবানির পশুর চামড়া ভারতে দেশি মদ পান করে ৪৮ ঘণ্টায় ১৮ জনের মৃত্যু গাজীপুরের কোনাবাড়ীতে ট্রান্সফরমার বিস্ফোরণ, নিহত ১ গাইবান্ধায় ঈদের দাওয়াত দিয়ে ফেরার পথে বাস চাপায় প্রাণ গেল বৃদ্ধের ঈদের কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে বাবা-মেয়ের সামনেই প্রাণ গেল মা-ছেলের
তিস্তা কে আর খাদেম উচ্চ বিদ্যালয়ের ৯৬ ব্যাচের পূর্ণমিলনী ২০২৬ অনুষ্ঠিত

তিস্তা কে আর খাদেম উচ্চ বিদ্যালয়ের ৯৬ ব্যাচের পূর্ণমিলনী ২০২৬ অনুষ্ঠিত

খাজা রাশেদ,লালমনিরহাট প্রতিনিধি: নানা স্মৃতি, বন্ধুত্ব আর আবেগঘন মুহূর্তে লালমনিরহাট সদর উপজেলার তিস্তা কে আর খাদেম উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৯৬ ব্যাচের পূর্ণমিলনী-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিন পর একত্রিত হয়ে পুরোনো দিনের স্মৃতিচারণ, আনন্দ-আড্ডা ও সাংস্কৃতিক আয়োজনে মেতে ওঠেন সাবেক শিক্ষার্থীরা।

শুক্রবার (২৯ মে) দুপুরে তিস্তা ব্রিজ সংলগ্ন তিস্তা নদীর বাঁধ এলাকায় ব্যাচ-৯৬ এর উদ্যোগে এ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ব্যাচের সাবেক শিক্ষার্থীরা অংশ নিয়ে পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক মো. লাভলু শেখ, মো. রুবেল সওদাগর, মো. আব্দুস সালাম, মো. রিদওয়ানুল শামীম, কাজলী রানী, মো. মাসুদ রানা, মো. নয়ন, আঙ্গুর, আব্দুল হাই, রিপন, দিপন, ব্রজবাসী, সান্তনা, লাকি, লাভলী, মুর্শিদা, সুমি, উজ্জল, ঋষিকেশ বিষ্ণু, মানিক ও দিনোবন্ধুসহ অনেকে।

আয়োজকরা জানান, বন্ধুদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করা এবং হারিয়ে যাওয়া স্মৃতিগুলোকে আবারও জীবন্ত করে তুলতেই এ আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানের প্রথম পর্বে উপস্থিতি বহিতে স্বাক্ষর, আসন গ্রহণ ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। পরে দ্বিতীয় পর্বে কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এ সময় বিদেহী বন্ধুদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করা হয়।

এরপর স্মৃতিচারণ, গান, কবিতা আবৃত্তি, কৌতুক ও রম্য নাট্য পরিবেশনার মধ্য দিয়ে জমে ওঠে মিলনমেলা। পাশাপাশি অসুস্থ বন্ধুদের সুস্থতা কামনা এবং তাদের সহযোগিতার বিষয়েও আলোচনা করা হয়।

দিনব্যাপী আনন্দঘন আয়োজন শেষে বিকেলের নাস্তার মাধ্যমে পূর্ণমিলনীর সমাপ্তি ঘোষণা করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com