বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
রংপুরে ১০ দিনে ৬ খুন, আতঙ্কে মানুষ শিক্ষার্থীর সন্তানকে কোলে নিয়ে পুরো পরীক্ষা নিলেন শিক্ষক লালমনিরহাটে ‘দল বদল’ রাজনীতির কারিগর ইউপি চেয়ারম্যান আব্দুস সোহরাব লালমনিরহাটে স্কুলছাত্রী ধ’র্ষণের অভিযোগে ক্লিনিক পরিচালক গ্রে’প্তার মহাসড়কে চলন্ত ট্রাকের নিচে প্রাইভেটকার, টেনে নিল ২০০ মিটার পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার হাতীবান্ধায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, নিন্দা ও প্রতিবাদ কালিয়াকৈরে গণমাধ্যমে নিউজ প্রকাশের পর সরকারী টাকায় কেনা সেই চেয়ার ফেরত দিলেন ইউপি চেয়ারম্যান আনোয়ার। ধর্ষণকারী ক্লিনিকের পরিচালককে দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন শিক্ষার্থীদের দেবীগঞ্জ স্কয়ার ক্লিনিকের মালিকের বিরুদ্ধে নার্সকে মারধরের অভিযোগ
ফেসবুকের ‘ভিডিও’ থেকে আয় করা বন্ধ করল মেটা

ফেসবুকের ‘ভিডিও’ থেকে আয় করা বন্ধ করল মেটা

অনলাইন ডেস্ক: ফেসবুক ব্যবহারকারীদের জন্য আসছে বড় পরিবর্তন। মেটা ঘোষণা করেছে, এখন থেকে ফেসবুকে আলাদা করে ‘ভিডিও’ বা ‘রিলস’ বলে কিছু থাকবে না—সব ধরনের ভিডিও-ই আপলোডের সঙ্গে সঙ্গে ‘রিলস’ হিসেবে প্রকাশিত হবে। অর্থাৎ, ভিডিও পোস্ট করে যারা আয় করতেন, তাদের জন্য বন্ধ হয়ে যাচ্ছে সেই পথ।

বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক শুধু বিনোদনের নয়, অনেকের আয়ের উৎসও ছিল। কেউ পণ্য বিক্রি করে, কেউবা কনটেন্ট তৈরি করে মাসে লাখ টাকা পর্যন্ত আয় করতেন। কিন্তু মেটার নতুন আপডেট অনুযায়ী, এখন থেকে ভিডিও পোস্ট করলেই তা রিলস হিসেবে গণ্য হবে এবং আয়ের সুযোগ কেবল রিলসের মাধ্যমেই থাকবে।

আগে ফেসবুকে ভিডিও এবং রিল—এই দুটি আলাদা বিভাগে কনটেন্ট পোস্ট করা যেত। এখন সবকিছুকে একটি সহজ ইন্টারফেসে নিয়ে আসছে মেটা, যেখানে ভিডিও তৈরি, সম্পাদনা এবং শেয়ার করার সব সুবিধা থাকবে একসঙ্গে।

এই আপডেটের সঙ্গে থাকছে আরও কিছু নতুন টুল, যা ব্যবহার করে ভিডিও আরও আকর্ষণীয় করা যাবে। বড় পরিবর্তনের মধ্যে রয়েছে সময়সীমার সীমাবদ্ধতা তুলে দেওয়া। আগে যেখানে রিলসের দৈর্ঘ্য সীমিত ছিল ৬০ বা ৯০ সেকেন্ডে, এখন ব্যবহারকারীরা চাইলে ৩০ সেকেন্ডের শর্ট ক্লিপ থেকে শুরু করে ১০ মিনিটের টিউটোরিয়াল ভিডিও পর্যন্ত আপলোড করতে পারবেন।

তবে সব ভিডিওই এখন থেকে গণ্য হবে রিলস হিসেবে। স্বাভাবিকভাবে, যাঁরা পুরনো নিয়মে ভিডিও কনটেন্ট বানিয়ে আয় করতেন, তাঁদের এখন রিলস বানানো ছাড়া উপায় থাকছে না। এতে কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ধরন এবং কৌশলে বড়সড় পরিবর্তন আসবে বলে মনে করা হচ্ছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com