বিজ্ঞাপন:
       
নীলফামারীতে নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, ঘরে মিলল বাবার উদ্দেশ্যে লেখা চিরকুট

নীলফামারীতে নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, ঘরে মিলল বাবার উদ্দেশ্যে লেখা চিরকুট

ডেস্ক রিপোর্ট :: নীলফামারী সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের দক্ষিণ দোনদরী হালোয়াপাড়া এলাকায় মিল্লি বেগম (২০) নামে এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার (২৫ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটেছে।

স্থানীয় সুত্রে জানা যায়, প্রায় চার মাস আগে স্থানীয় মো. হামিম হোসাইনের সঙ্গে তার বিয়ে হয়; বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। মৃত নারীর স্বামী আরেকটি বিয়ের বিষয়েও চিরকুটে উল্লেখ পাওয়া যায়।

ঘটনাস্থল থেকে বাবার উদ্দেশ্যে লেখা একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। এতে বাবার কাছে ক্ষমা চাওয়ার পাশাপাশি স্বামীর সঙ্গে মনোমালিন্য ও অভিমানের কথা লিখেছেন তিনি। চিরকুটে কাউকে দায়ী না করা, ময়নাতদন্ত না করা এবং নিজের মরদেহ বাবার বাড়িতে দাফনের অনুরোধ জানিয়েছেন মিল্লি।


এ বিষয়ে নীলফামারী থানার ওসি জিল্লুর রহমান জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com