বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
চরফ্যাশনে পানিতে ডুবে মেধাবী স্কুল ছাত্রের মৃত্যু শিক্ষা মন্ত্রণালয় থেকে ২২ কম্পিউটারের হার্ডডিস্ক গায়েব জুলাই গণ-অভ্যুত্থানের পর দেশের মানুষ এমন সরকার চায়নি: মাহমুদা মিতু মুরগির খামারে শিয়ালের উপদ্রব ঠেকাতে পাতা বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে প্রাণ হারালেন খামারি পঞ্চগড়ে পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু পঞ্চগড়ে ৫০ ফুট উঁচু গাছে আটকে পড়া ব্যক্তিকে ২ ঘণ্টা পর উদ্ধার গাজীপুরের কাশিমপুরে সাংবাদিক কে হত্যার উদ্দেশ্যে হামলা। লালমনিরহাটে ১২ বছরের ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক কারাগারে এবার মোদি সরকারের পতনের ডাক স্বামীকে বিষ খাইয়ে হত্যার অভিযোগে স্ত্রী আটক, মরদেহ নিয়ে সড়ক অবরোধ
কোরবানি দিতে গিয়ে আহত হয়ে পঙ্গু হাসপাতালে ১৬৯ জন

কোরবানি দিতে গিয়ে আহত হয়ে পঙ্গু হাসপাতালে ১৬৯ জন

স্টাফ রিপোর্টার: কোরবানি দিতে গিয়ে পশুর লাথি, গুঁতাসহ দড়ির টানাটানিতে দুর্ঘটনার শিকার হয়েছেন অনেক মানুষ। এছাড়া কোরবানির পশু নিয়ন্ত্রণ ও জবাই করতে গিয়ে হাত-পা ভাঙা, আঙুল কাটাসহ রগ ছিঁড়ে যাওয়ার মতো মারাত্মক আঘাত নিয়ে ঈদের প্রথম ও দ্বিতীয় দিন মিলিয়ে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) চিকিৎসা নিয়েছেন মোট ১৬৯ জন।

জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোর সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে বেশিরভাগই পশুর লাথি, গুঁতা ও ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনকে আঘাতের গুরুত্ব বিবেচনায় ভর্তি করা হলেও বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

তথ্য অনুযায়ী, ঈদের প্রথম দিন সকাল থেকে রাত ১২টা পর্যন্ত ১৪২ জন রোগী চিকিৎসা নেন। এরপর দ্বিতীয় দিন শুক্রবার বিকেল ৫টা পর্যন্ত আরও ২৭ জন আহত হয়ে হাসপাতালে আসেন।

নিটোরের অর্থোপেডিক, স্পাইন অ্যান্ড ট্রমা সার্জারি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. নির্মল কান্তি বিশ্বাস জানান, রোগীদের বেশিরভাগই কোরবানির সময় কাটা ও আঘাতজনিত ইনজুরিতে আক্রান্ত হয়েছেন।

তিনি আরও বলেন, ঈদের আগের রাত থেকে দ্বিতীয় দিন বিকেল পর্যন্ত ধারাবাহিকভাবে আহত রোগীরা হাসপাতালে চিকিৎসা নিতে আসেন


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com