বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
‎গাজীপুর সাংবাদিক সমিতির উদ্যোগে কাশিমপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে পঞ্চগড়ে পৌর ছাত্রদলের মিছিল প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালালেন এনসিপি নেতা কালিয়াকৈরে বিভিন্ন অপকর্ম বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা ব্যবসায়ীকে মারধর ও থানায় আটকে রেখে নির্যাতনের অভিযোগ, ওসির বিভাগীয় শাস্তির দাবি লালমনিরহাট জেলা কারাগারে ১৫ দিনে একবার দেখা! অতিরিক্ত বন্দীতে স্বজনদের দুর্ভোগ কালিয়াকৈরে চাঞ্চল্যকর আজিবুর রহমান হত্যা মামলার ২ নম্বর আসামি গ্রেপ্তার। লালমনিরহাটে দৈনিক যুগের আলো পত্রিকার- ৩৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত গাইবান্ধার সদর উপজেলায় বাদিয়াখালীতে ট্রেনের নিচে পড়ে এক যুবকের মৃত্যু মাদকসেবনের সময় আটক ২, পুকুর পরিষ্কার করালেন স্থানীয়রা
গাইবান্ধায় ঈদের দাওয়াত দিয়ে ফেরার পথে বাস চাপায় প্রাণ গেল বৃদ্ধের

গাইবান্ধায় ঈদের দাওয়াত দিয়ে ফেরার পথে বাস চাপায় প্রাণ গেল বৃদ্ধের

আত্মীয়-স্বজনদের বাড়ি বাড়ি গিয়ে দাওয়াত দিচ্ছিলেন ৬০ বছরের আব্দুল হামিদ। কিন্তু সেই দাওয়াত দিয়েই আর বাড়ি ফেরা হলো না তার। ঢাকা-রংপুর মহাসড়ক পার হতে গিয়ে দ্রুতগতির বাসের চাপায় প্রাণ হারিয়েছেন এই বৃদ্ধ। মুহূর্তেই ঈদের আনন্দ পরিণত হয়েছে শোকের মাতমে।

বৃহস্পতিবার (২৮ মে) গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বুধবার রাতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বোয়ালিয়া এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল হামিদ উপজেলার দরবস্ত ইউনিয়নের বিশুবাড়ী গ্রামের মৃত মনছের আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যার পর গোবিন্দগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে এক আত্মীয়ের বাড়িতে কোরবানির ঈদের দাওয়াত দিতে যান আব্দুল হামিদ। রাতের দিকে বাড়ি ফেরার পথে বোয়ালিয়া এলাকায় ঢাকা-রংপুর মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই পিষ্ট হয়ে মারা যান তিনি।

দুর্ঘটনার পর স্থানীয়দের খবরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে ঘাতক বাসটিকে আটক করা সম্ভব হয়নি।

নিহতের ভাতিজা শাওন বলেন, “চাচা ঈদের দাওয়াত দিতে গিয়েছিলেন। পরে খবর পাই, ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তিনি মারা গেছেন। আমরা কিছুই বুঝে উঠতে পারছি না।”

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, ঈদকে কেন্দ্র করে মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। বোয়ালিয়া এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি বাসের চাপায় এক পথচারীর মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক বাস শনাক্তের চেষ্টা চলছে।

হঠাৎ এমন মৃত্যুর ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঈদের আগে পরিবারের এক সদস্যকে হারিয়ে স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো পরিবেশ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com