বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
ফ্যামিলি কার্ডের নিয়োগ নিয়ে ক্ষোভ, সুন্দরগঞ্জে দপ্তরে দপ্তরে তালা পঞ্চগড়ে লাইসেন্স বিহীন প্যাথলজিতে লিভার পরীক্ষার রিপোর্ট নিয়ে প্রতারনা সিভিল সার্জনের কাছে প্রতারনার অভিযোগ লালমনিরহাটে ১১শিক্ষকের বিদ্যালয়ে পরীক্ষার্থী ৫ জন, ওবুও পাস করেনি কেউ ফ্যামিলি কার্ডের নিয়োগ নিয়ে ক্ষোভ, ইউএনও-সমাজসেবা কর্মকর্তার বিরুদ্ধে বিএনপির রাজপথের ডাক বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা দেওয়া ঋতু পেল জিপিএ-৫ অভাবের কাছে হার মানেননি আকবর, ৫৪ বছর বয়সে এসএসসি পাস এসএসসিতে ফেল করে তরুণীর আত্মহত্যা একসঙ্গে জিপিএ ৫ পেলেন মা-ছেলে ৩ পরীক্ষার্থীকে পাস করাতে পারেননি ১১ শিক্ষক ১৭ জন শিক্ষকের প্রতিষ্ঠানে শতভাগ ফেল
প্রথমবারের মতো বরিশালে করোনা ভাইরাস শনাক্ত

প্রথমবারের মতো বরিশালে করোনা ভাইরাস শনাক্ত

অনলাইন ডেস্ক:: চলতি বছরে প্রথমবারের মতো বরিশালে করোনা ভাইরাস (কোভিড) আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। বরিশাল সদর জেনারেল হাসপাতালে কোভিড পরীক্ষায় তার করোনা পজেটিভ ধরা পড়েছে।

তবে করোনা আক্রান্ত রোগী শনাক্তের দুইদিন পরেও (১৬ জুন পর্যন্ত) বিষয়টি গোপন রেখেছে স্বাস্থ্য বিভাগ। এমনকি আক্রান্ত রোগীর পূর্ণাঙ্গ নাম কিংবা পরিচয় বা ঠিকানা কিছুই জানাতে পারেননি স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।

আজ সোমবার (১৬ জুন) দুপুরে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল জানিয়েছেন, তুষার নামের আক্রান্ত ব্যক্তি বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন। তার বাড়ি বরিশাল জেলার মধ্যেই। তিনি আরও বলেন, আপনারা আমাদের ওপর ভরসা রাখুন। আমরা চেষ্টা করছি রোগটাকে নিয়ন্ত্রণ করতে।

বরিশাল সদর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মলয় কৃষ্ণ বড়াল জানিয়েছেন, গত শনিবার (১৪ জুন) তাদের হাসপাতালে তুষার (৩০) নামের এক ব্যক্তির কোভিড-১৯ পরীক্ষা করা হয়। রিপোর্টে তার করোনা পজেটিভ ধরা পরেছে। তুষার নামের ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেওয়া হলেও তিনি কাউকে কিছু না জানিয়ে পরীক্ষার রিপোর্ট নিয়ে চলে গেছেন। যে কারণে রোগীর নাম ছাড়া তার পরিচয় বা কোথায় বাসা কিছুই জানা যায়নি।

তিনি আরও বলেন, আমাদের সরকারি ল্যাবে পরীক্ষার ক্ষেত্রে পূর্ণাঙ্গ নাম-পরিচয় রাখা হয় না। শুধু মাত্র নাম এবং বয়স রাখা হয়। তুষার নামের ওই রোগীর করোনার তেমন কোনো উপসর্গ ছিল না। এমনকি তিনি মারাত্মকভাবে অসুস্থও নন। শুধু গায়ে হালকা জ্বর ছিল।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com