বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
মধ্যরাত থেকে আঘাত হানতে পারে কালবৈশাখী, সারা দেশে বৃষ্টির সতর্কবার্তাa শাপলা চত্বরে গণহত্যার বিচার দাবিতে শিবিরের কর্মসূচি ঘোষণা স্বামীকে আটকে রেখে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৪ বন্যায় ক্ষতিগ্রস্ত বোরো চাষিদের ৭৫০০ টাকা করে সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে নারী এমপিরা : মির্জা ফখরুল তেঁতুলিয়ায় কাজ ছাড়াই প্রকল্পের সাড়ে ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে তেঁতুলিয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তা নীলফামারীতে পরিক্ষায় নকলের দায়ে তিন শিক্ষকসহ বহিষ্কার ৪, আটক ২ কুমিল্লায় বিএনপি নেতা আটকের পর থানা ঘেরাও নেতা-কর্মীদের ধর্ষণের শিকার হয়ে ১২ বছরের ছাত্রী অন্তঃসত্ত্বা, অভিযুক্ত মাদরাসা শিক্ষক
চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধীর দুই ছাত্র প্রতিনিধি আটক

চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধীর দুই ছাত্র প্রতিনিধি আটক

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে চাঁদাবাজি ও পুলিশের সঙ্গে অসদাচারণের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই প্রতিনিধি মেহেরাব হোসাইন ও আশরাফুল ইসলাম রাজুকে আটক করেছে পুলিশ।

বুধবার (২১ মে) সকাল ৮টার দিকে তাদের নিজ বাসা থেকে আটক করে সদর থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ।

আটকৃত মেহেরাব হোসাইন (১৯) মানিকগঞ্জ সদর উপজেলার উত্তর সেওতা এলাকার মতিয়ার রহমানের ছেলে ও আশরাফুল ইসলাম রাজু (২১) শিবালয় উপজেলার নবগ্রাম এলাকার রজ্জব আলীর ছেলে।

বৈষম্যবিরোধী আন্দোলনের মানিকগঞ্জ জেলা শাখার আহ্বায়ক ওমর ফারুক বলেন, পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। শুনেছি, তাদের বিরুদ্ধে চাঁদাবাজিসহ সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে অসদাচরণের অভিযোগ রয়েছে। তবে তারা দুজনই কমিটি থেকে পদত্যাগ করেছে।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের দুই ছাত্র প্রতিনিধিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে চাঁদাবাজি অভিযোগ, পুলিশের সঙ্গে অসদাচরণ ও মানিকগঞ্জ নিউজ নামের একটি ফেক ফেসবুক পেইজের সঙ্গে যোগসাজশ রয়েছে। এ বিষয়ে বিস্তারিত প্রেস রিলিজের মাধ্যমে জানানো হবে বলে তিনি জানান


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com