বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য না পাওয়ার অভিযোগ, পঞ্চগড়ে ক্ষুব্ধ সংবাদকর্মীরা পঞ্চগড়ে সুইসগেট ভাঙার এক বছরেও হয়নি সেতু, দুর্ভোগে হাজার হাজার মানুষ নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দবকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ লালমনিরহাটে থ্যালাসেমিয়া ও ক্যান্সার রোগীদের আজীবন ফ্রি রক্ত দেবে ‘বিডিএসএল’ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী সদস্য সংগ্রহ করছে ‘রক্তদাতা যুব সেবা কল্যাণ সংগঠন’ লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ৫ জন নিহত, আহত ৩ লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে আরও একটি ট্র্যাজেডি, উদ্ধার কাজে ফায়ার সার্ভিস লালমনিরহাটে সাবেক ছাত্রলীগ নেতা রাব্বি গ্রেফতার কমলনগরে হাম প্রতিরোধে শুরু হয়েছে ‘ইন্টেন্সিফাইড এমআর ক্যাচ-আপ’ টিকাদান কার্যক্রম
গাইবান্ধায় বিদ্যুতায়িত হয়ে চাচা-ভাতিজা সহ তিনজনের মৃত্যু

গাইবান্ধায় বিদ্যুতায়িত হয়ে চাচা-ভাতিজা সহ তিনজনের মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটায় টিনের ঘরের সঙ্গে বিদ্যুতের সংযোগ তার স্পর্শ করে বিদ্যুতায়িত হয়ে চাচা-ভাতিজাসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে উপজেলার কামালের পাড়া ইউনিয়নের কামালের পাড়া গ্রামের পশ্চিম পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কামালের পাড়া গ্রামের একরাম আলীর ছেলে মোশারফ হোসেন (২৮), মৃত সাহেব আলীর ছেলে আফজাল হোসেন (৫৫) এবং মকবুল হোসেনের ছেলে মোহাম্মদ মিলন মিয়া (২৫)। তাদের মধ্যে আফজাল হোসেন ও মিলন মিয়া সম্পর্কে চাচা-ভাতিজা।

স্থানীয়রা জানান, মিলন মিয়ার বাড়িতে পল্লী বিদ্যুতের সংযোগ তারে সমস্যা দেখা দিলে তা পুড়ে টিনের ঘরের গায়ে লেগে যায়। অসাবধানতাবশত প্রথমে মোশারফ হোসেন ঘরে প্রবেশ করলে বিদ্যুতায়িত হন। তাকে বাঁচাতে গিয়ে আফজাল হোসেন এবং পরে মিলন মিয়া একে একে বিদ্যুতায়িত হন। তিনজনই ঘটনাস্থলে গুরুতর আহত হন।

স্থানীয়দের সহযোগিতায় আহতদের দ্রুত সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

কামালেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহিনুর ইসলাম সাজু জানান, “ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। বিদ্যুৎ সংযোগে ত্রুটি থেকে এমন দুর্ঘটনা ঘটবে কেউ ভাবেনি। একসঙ্গে তিনজন প্রাণ হারানোয় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।”

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাদশা আলম বলেন, “স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেছে। এটি একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে এবং থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু হয়েছে।”


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com