বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
পরীক্ষার হলে প্রকাশ্যে নকলের ভিডিও ভাইরাল তাবিজের দেওয়ার কথা বলে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার দেবীগঞ্জে জমি নিয়ে বিরোধ: কৃষকের দুই বিঘা জমির বোরো ধান নষ্ট পঞ্চগড়ের বোদায় ইউএনওর বিরুদ্ধে প্রায় দেড় কোটি টাকার উন্নয়নকাজে অনিয়মের অভিযোগ পারিবারিক কলহ থেকে হতাশা, রাজধানীতে তরুণ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু পঞ্চগড়ে ছোট ভাই হত্যা: বড় বোন গ্রেপ্তার, অনৈতিক সম্পর্কের জেরে হত্যার দাবি পুলিশের আদিতমারীতে ২৯৬ বোতল এস্কাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মারামারি আর ফাউলে ইংল্যান্ডের স্বপ্ন ভেঙে ফাইনালে আর্জেন্টিনা কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিকআপ ভ্যান ভর্তি ৪৭ কেজি গাঁজা উদ্বার আটক-১
ফেনীতে গ্রাহকের অর্থ আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তা গ্রেফতার

ফেনীতে গ্রাহকের অর্থ আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তা গ্রেফতার

রাকিব হোসেন, ফেনী:: সাউথ ইস্ট ব্যাংক পিএলসি, সিলোনিয়া শাখার একজন কর্মকর্তার বিরুদ্ধে গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে মোঃ জিয়াউল হক (৩৬) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে দাগনভূঞা থানা পুলিশ। তিনি ছাগলনাইয়া উপজেলার পশ্চিম পাঠানগড় এলাকার বাসিন্দা এবং সিলোনিয়া শাখার জুনিয়র অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

ব্যাংকের শাখা প্রধান কামরুজ্জামান (৪৭) এর দাখিলকৃত অভিযোগের ভিত্তিতে গত ৬ মে দাগনভূঞা থানায় ৪০৯/৪২০ ধারায় মামলা (মামলা নম্বর-০৪) দায়ের করা হয়। অভিযোগে উল্লেখ করা হয়, মোঃ জিয়াউল হক সুকৌশলে কিছু গ্রাহকের জমাকৃত অর্থ তছরুপ করে আত্মসাৎ করেন।

পুলিশ সুপার ফেনীর দিকনির্দেশনায় সিনিয়র সহকারী পুলিশ সুপার (সোনাগাজী সার্কেল) তছলিম হোসাইন এর নেতৃত্বে ওসি দাগনভূঞা এবং মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শৈবাল বড়ুয়া সমন্বয়ে গঠিত বিশেষ আভিযানিক টিম চারদিন অভিযান চালিয়ে সদর থানা এলাকা থেকে আসামিকে গ্রেফতার করে।

দ্রুত গ্রেফতারে ব্যাংক কর্তৃপক্ষ জেলা পুলিশকে ধন্যবাদ জানিয়েছে। আসামিকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।

জেলা পুলিশ জানিয়েছে, এই ধরনের আর্থিক প্রতারণা রোধে তারা সদা তৎপর রয়েছে এবং প্রয়োজনীয় দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com